
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া দারুসসুন্নাত ছালেহীয়া হাফেজিয়া ও দ্বিনিয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ কাজী মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মাওলানা জালাল আহমেদ ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে তালিম পরিচালনা করেন, নাঙ্গলকোট উপজেলা বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাসেম।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন মনতলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শামছুদ্দিন।
বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মশিউর রহমান ছালেহী, আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ ছালেহ আহমদ ভুঁইয়া, হযরত মাওলানা কাজী খবিরুল ইসলাম রিয়াদ, হযরত মাওলানা হানিফুল ইসলাম আমিনী সহ প্রমুখ উলামায়ে কেরাম।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে আখেরী মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




























