
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বৈলতলী ও সাতবাড়ীয়া ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।
গত ১৯ জুন সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির কমিটির প্রধান উপদেষ্টা সমীরণ দাশ তপন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বাবু দাশ বাবলু'র সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলন প্রধান অতিথি ছিলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বলরাম চক্রবর্ত্তী, সন্মেলনের শুভ উদ্বোধন করেন, সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অমিতাভ চৌধুরী টিটু।
বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক তপন চক্রবর্ত্তী, সদস্য সচিব শিক্ষক রুপক কান্তি ঘোষ, সাবেক সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তী, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সামসুদ্দীন, বৈলতলী ইউনিয়ন বিএনপির নেতা জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন, চন্দনাইশ পৌরসভা পূজা পরিষদের সভাপতি সুজন সরকার, দোহাজারী পৌরসভা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সৈকত দাশ ইমন, সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা পরিষদের সাবেক সভাপতি খগেন্দ্র নাথ, বৈলতলী ইউনিয়ন পূজা পরিষদের সাবেক সভাপতি শ্যামল দাশ বুলবুল, সাবেক সভাপতি রূপম দেব, বরমার সাবেক সভাপতি প্রদীপ হোড় কেশব, বরমা ইউনিয়ন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দেব, শ্রী শ্রী সত্যনারায়ণ বিগ্রহ মন্দির উন্নয়ন কমিটির সভাপতি কনক দাশ গুপ্ত, উপজেলা আহবায়ক কমিটির সদস্য, নারায়ণ চক্রবর্ত্তী, অসীম দেব, সাংবাদিক গৌতম দাশ, অজিত দাশ, সুকোমল পাল, শিমুল পাল প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দিতায় বৈলতলী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদে অসীম চক্রবর্ত্তী সভাপতি, এডভোকেট জয় দাশ সাধারণ সম্পাদক, সাতবাড়ীয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদে সুকোমল পাল সভাপতি ও মিন্টু কুমার নাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।




























