শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
মূল্যায়ন রিপোর্ট যাচ্ছে শীর্ষ নেতার টেবিলে

বিএনপির সব সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নির্ধারিত মেয়াদের দেড় মাস আগেই নতুন কমিটি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের। কিছুটা অপ্রত্যাশিতভাবেই ভেঙে দেওয়া হয়েছে সংগঠনটির পুরোনো কমিটি। শুধু ছাত্রদলই নয়, সব সংগঠনই ঢেলে সাজানো পরিকল্পনা করছে বিএনপির হাইকমান্ড। শীর্ষ নেতার কাছে যাচ্ছে সবশেষ আন্দোলন নিয়ে মূল্যায়ন রিপোর্ট। সংগঠনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নানা অভিমত তুলে ধরছেন সাংগঠনিক নেতারাও। এগুলোর চুলচেরা বিশ্লেষণ করে হাইকমান্ড সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে। দায়িত্বশীল নেতারা বলছেন, সংগঠন হালনাগাদ করা চলমান প্রক্রিয়া। কিন্তু এবার এর নতুন পটভূমি তৈরি হয়েছে গত ২৮ অক্টোবর ঘিরে।


বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও ঢাকা বিশ^বিদ্যালয় শাখা কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি হয়েছেন গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদুজ্জামান শিপনকে। গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


হঠাৎ কমিটি গঠন ও তার প্রয়োজনীয়তা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আন্দোলন-সংগ্রাম বর্তমানে একটি পর্যায়ে রয়েছে। এটিকে বেগবান ও কার্যকর করতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেছেন নতুন নেতৃত্ব প্রয়োজন। নতুন নেতৃত্ব মানেই সংগঠন গতিশীল হওয়া। লড়াই করার অদম্য শক্তি সঞ্চার হওয়া। সংগঠনে থাকা ১১৮টি ইউনিট ক্রিয়াশীল হওয়া।


গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, সামনে রোজা। একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা দেশে ছোট পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করার নির্দেশনা রয়েছে। এতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ফের যোগাযোগ বাড়ানো হবে। আর মনে হচ্ছে ঈদের পর সংগঠনকে ঢেলে সাজানো হবে। মেয়াদ উত্তীর্ণ সব কমিটি ভেঙে দেওয়া হতে পারে। এর ফাঁকে ফাঁকে জনসম্পৃক্ত কর্মসূচি দেওয়া হবে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে মার্চে বিক্ষোভসহ ভিন্নধর্মী কিছু কর্মসূচি দেওয়ারও চিন্তা রয়েছে।


বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সংগঠনে রদবদল কিংবা পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, এবার ভিন্ন পটভূমি আছে। বড় একটি আন্দোলন গেছে। টানা বড় কর্মসূচি মানে সংগঠনের ঘাটতি ও দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিগত দিনের মূল্যায়ন রিপোর্ট উপস্থাপন করা হচ্ছে। সবকিছু বিবেচনা করে দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে।


সংগঠন পুনর্গঠনের পাশাপাশি নেতাকর্মীদের মামলা, মুক্তি ও তাদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। মামলা-মোকাদ্দমা পরিচালনা ও ব্যয়ভার বহন করছেন দায়িত্বশীল নেতারা। এখনও অনেকে কারাবন্দি। তাদের মুক্তিতে আরও সময় লাগবে বলে জানান নেতারা।


কূটনীতিতেও মনোযোগ রয়েছে বিএনপির। বিশেষ করে পশ্চিমা বিশ্বের চূড়ান্ত প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় দলটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠকে অংশ নেন।


এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পেতে অনেক সময় অপেক্ষা করতে হয়। তাদের পর্যবেক্ষণ অন্যদের থেকে আলাদা। সবদিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেয়।


স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো দেশের পররাষ্ট্রনীতি তো আমরা নির্ধারণ করতে পারব না। আমাদের কাজ বিদেশিদের সামনে দেশের অবস্থা ও জনগণের আকাক্সক্ষার কথা তুলে ধরা। এরপর সিদ্ধান্ত তাদের। বিশ্বের প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রই বাংলাদেশের জন-আকাংখার পক্ষে অবস্থান নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা কথাবার্তা বলছি। সামনে আরও হবে। এ নিয়ে তাড়াহুড়ার কিছু নেই বলে আমি মনে করি।


এদিকে কারামুক্ত হওয়ার পর থেকে একেবারেই গণমাধ্যম থেকে দূরে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও শনিবার তিনি গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।


বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেছেন, পৃথক বৈঠকে বিগত আন্দোলন-কর্মসূচির বিষয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা ছাড়াও চলমান আন্দোলন এবং পরবর্তী করণীয় বিষয়ে তাদের কথাবার্তা হয়। বৈঠকে অংশ নেওয়া জেএসডির তানিয়া রব বলেন, দুয়েক দিনের মধ্যে মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। এর আগে আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলাম। রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি। এটি মূলত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। চেকআপ শেষে ফিরে মির্জা ফখরুল আন্দোলন কর্মসূচি নিয়ে কথা বলবেন।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব