শিরোনাম
কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে না
বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিপ্লব দাস বিশেষ প্রতিনিধি -:চট্টগ্রামের বোয়ালখালীতে তীব্র বিদ্যুৎ সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী সাধারণ জনগণ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পূর্ব কালুরঘাটের পাশে টি কে গ্রুপের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে স্থানীয়রা বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট হওয়ার প্রকৃত কারণ উদঘাটন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি টি কে গ্রুপের ট্রান্সফরমার বহাল রাখার দাবি জানান।এ সময় কালুরঘাটে টি কে গ্রুপের অভ্যন্তরীণ সাব-পাওয়ার স্টেশন/সাবস্টেশন থেকে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ এবং ভবিষ্যতে ওই অবকাঠামো সরিয়ে নেওয়া সংক্রান্ত বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব  নুরুল করিম নুরু  উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বোয়ালখালীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৩৩ কেভি লাইনের স্থিতিশীলতা এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বোয়ালখালীর বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান, বারবার ট্রান্সফরমার নষ্ট ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ প্রকাশ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, কালুরঘাটের সাবস্টেশন সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বোয়ালখালীবাসীর স্বার্থে প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো রক্ষা করা।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় কর্মসূচি অব্যাহত থাকবে।তবে টি কে গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরও খবর




ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সেনবাগ-বজরা সড়কের কাজে অনিয়মের অভিযোগ,তদন্তে সত্যতা,নির্মাণকাজ বন্ধের নির্দেশ,ঠিকাদারকে তলব

সামাজিক ও মানবিক কাজে ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় পল বেকার্সকে ২ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ সূচনা

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা,চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

যুব সম্প্রীতি অলিম্পিয়াডে বিভাগসেরা নজিপুরের রুকু

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

সেই ভন্ড প্রেমিকের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্তে পিবিআই

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ‘বাবা ইয়াবা’ সোলায়মানের কারাদণ্ড

ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী-সন্তানকে কুপিয়ে জখম: মান্দায় থানায় মামলা

৪৮ নং লক্ষ্মীবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা