শিরোনাম
রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

ছাতকের গোবিন্দগঞ্জে মতবিনিময় সভায় ৯১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা দিলেন এমপি মিলন

প্রকাশিত:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

।সুজন তালুকদার ছাতক প্রতিনিধি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন চলমান-প্রস্তাবিত প্রকল্প নিয়ে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা কমিটির সদস্য এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।শনিবার (২৫ এপ্রিল) গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, "ছাতক-দোয়ারার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে জনসাধারণের সঙ্গে কথা বলে আমি সকল এলাকার উন্নয়ন করতে চাই। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমি সর্বাগ্রে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।"তিনি গোবিন্দগঞ্জ অঞ্চলের শিক্ষা অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একটি একাডেমিক ভবন নির্মাণ, শাহ সুফি মোজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রাসা ও রাধানগর দাখিল মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ।এছাড়া গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ, বাংলাবাজার সামারুন নেছা স্কুল অ্যান্ড কলেজ এবং সিবিপি উচ্চ বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কার কাজ করা হবে। প্রাথমিক শিক্ষা খাতেও ব্যাপক উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়। বাসনাকান্দি, গোবিন্দগঞ্জ, শিবনগর, বেরাজপুর, শিমুলতলা, হাসনাবাদ, বরাটুকা এবং আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে।একই সঙ্গে গোবিন্দগঞ্জ, কৈতক, নোয়াগাঁও আব্দুল জব্বার, কালারুকা, বিলপার, বুড়াইরগাঁও ও কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ করা হবে। শিবনগর, মোল্লাআতা, কটালপুর, শিমুলতলা, কৃষ্ণনগর ও রায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল ও গেইট নির্মাণ করা হবে। এছাড়া শ্যামনগর, বাংলাবাজার, বুড়াইরগাঁও, লাকেশ্বর এবং আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খাইরগাঁও-বুড়াইরগাঁও সড়ক, তাজপুর-রামপুর সড়ক,বুড়াইরগাঁও-মোল্লাআতা সড়ক, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য ২৫ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হয়।এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে ৬৬ কোটি টাকার বরাদ্দসহ গোবিন্দগঞ্জ অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মোট ৯১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আব্দুর রহমান ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন।এসময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও খবর




রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন