শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

চলচ্চিত্রে নিয়মিত হতে চান সাফা কবির

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছোটপর্দার ভীষণ জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে ভিকি জাহিদের সিরিজ ‘টিকিট’ রিলিজ হলো। ছবিটি বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। আসছে ঈদ উপলক্ষে বেশকিছু কাজ রিলিজ হচ্ছে তার। সে কাজগুলো নিয়ে তিনি ব্যস্ত। তবে ইদানীং সাফা কবিরকে প্রায় শুনতে হচ্ছে কবে তিনি ফিল্মে আসবেন। এমন প্রশ্নে সাফার শুধু একটিই জবাব থাকে তা হলো—‘ভালো গল্প ও এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তা জেনে বুঝে তবেই ফিল্মটা শুরু করা উচিত। কারণ অন্য অনেক কাজ নিয়ে হয়তো আমার ভালো-মন্দ আলোচনা-সমালোচনা খুব বেশিদিন থাকে না। কিন্তু ক্যারিয়ারে ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ। ছবির ব্যবসা কেমন হবে সেটি আমার দেখার বিষয় না। কিন্তু ছবিটির গল্প ও আমার চরিত্র নিয়ে আমার দর্শকের মুগ্ধতা কুড়াতে চাই আমি।’ পুরোদস্তুর কমার্শিয়াল ফ্যান্টাসি মুভিগুলোয় কাজ করতে আগ্রহী কিনা এমন প্রশ্নে সাফা কবির বলেন, ‘আমার কোনো আপত্তি নেই। কেন আপত্তি থাকবে? আর এখন বাণিজ্যিক ঘরানার ছবির আদলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যা শাকিব খানের প্রিয়তমা মুভিতেও আমরা দেখেছি। তাই ছবির গল্প ও নির্মাণটা আধুনিক হওয়া জরুরি।’ সিয়াম, টয়াসহ একঝাঁক ব্যাচমেটদের সাথে সুখ-দুঃখ ভাগাভাগি করেন সাফা কবির। এমনকি সিয়াম বা শরীফুল রাজদের ছবিই হলে গিয়ে দেখতে যান বা ফেসবুকে প্রমোশন করেন। বাকিগুলোতে সাফা নীরব থাকে। এমন অভিযোগ নিয়ে সাফা কবির বলেন, ‘এটা মোটেই ঠিক না যে আমরা অন্যদের ছবি দেখি না। আসলে বিষয়টা হলো—মুভি দেখতে যাওয়া এখনকার লাইফ স্টাইলে কিন্তু অনেক বড় বিষয়। সবকিছুর বাইরে আপনাকে আলাদা সময় বের করতে হবে। তাই যে মুভি আমাকে টানবে সেটিই কিন্তু আমি দেখতে যাব। এটা ঠিক সিয়ামদের মুভি আমরা দলবেঁধে দেখতে যাই। বন্ধুদের জন্য এটুকু করাটাতো স্বাভাবিক।’ কবে নাগাদ চলচ্চিত্রে আসবেন সাফা কবির। এমন প্রশ্নে তিনি বলেন, ‘দিন তারিখ ঠিক করে বলাটা মুশকিল। শুধু এটুকু বলতে পারি, আমি চলচ্চিত্রে নিয়মিতই হতে চাই। কিন্তু তা যদি আমার পছন্দের নির্মাতাদের ছবি হয়। চলচ্চিত্র একটা বড় ক্যানভাস সেখানে নিজেকে দেখতে কে না চায় বলুন।’


আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল