
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলামের সাথে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়।
গত ১২জুন (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ'র কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার নেতৃত্বে চন্দনাইশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরোত্তর উন্নতির আশাবাদ ব্যক্ত করা হয়। দিদারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি চন্দনাইশের আপামর জনসাধারণের সহযোগিতার কারণে চট্টগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছি। এই অবদান চন্দনাইশের আপামর জনতার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও সৎ ইচ্ছা ছাড়া কোন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন চন্দনাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক উৎপল রক্ষিত, সংগঠনের সাবেক সভাপতি বলরাম চক্রবর্তী, সমীরণ দাশ তপন, যুগ্ন- আহ্বায়ক তপন চক্রবর্তী, বাবু দাশ বাবলু, মাস্টার গোপাল কৃষ্ণ ঘোষ, সদস্য সচিব মাস্টার রূপক কান্তি ঘোষ, সাংবাদিক সৈকত দাশ ইমন, বরকল ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি অজিত ব্যানার্জী, অসীম চক্রবর্তী, বরমা ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি বাবলা ধর, সাধারণ সম্পাদক পলাশ দেব, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিয়াল তালুকদার, গনেশ দে, নেপাল দাশ, শিমুল পাল, রাজিব নাথ, কমল দাশ, দীপক দাশ, ইমন দাশ, পঙ্কজ দাশ, রিকু সুশীল, শিমুল নাথ, সন্তোষ নাথসহ পূজা পরিষদের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























