
আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ ১নং ওয়ার্ডের ইউনিট শাখার উদ্যোগে আওলাদে রাসূল (দ:) গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র পবিত্র সালনা ওরশ শরীফ উপলক্ষে ৭ম তম বার্ষিক আজিমুশশান ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন (শুক্রবার) সকালে প্রথম অধিবেশনে হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান ইউনিট শাখার কার্যালয়ের সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ছৈয়দাবাদ তাহেরীয়া সাবেরীয়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে সালনা ওরশ শরীফ উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্ভোধক ছিলেন মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদ'র সুপার মাওলানা আবুল কাশেম আনসারী, তকরির পেশ করেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের আল-কাদেরী, হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ এনামুল হক কাদেরী, চট্টগ্রাম বাকলিয়া কামালে ইশকে মুস্তফা সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ।
উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম হেলালী, মাওলানা আব্দুল খালেক আল-কাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী রেজভী, মাওলানা ইকবাল হোসেন।
মুহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. হারুন সওদাগর, জিয়াউদ্দিন বাবলু, মো. নাজিম, মো. দিদার, মো. আলম, গাজী মুহাম্মদ আলাউদ্দিন শাহ, আহমদ উল্লাহ ছোটন, আহমদ নবী, মো. ইদ্রিস, মো. হাছান, মো. মহিউদ্দিন, মো. শামিম, মো. জাবেদ হোসেন জিহান, শাকিব, মারুফ, আরমান প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।




























