শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

দালাল নির্ভরতায় বাড়ছে বিদেশযাত্রার খরচ; নারী-পুরুষ বৈষম্যেও বাড়ছে ব্যয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কাগজে কলমে সৌদি আরব, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ পাঁচ থেকে আট লাখ টাকা হলেও বাস্তবে এটি দ্বিগুণ, কখনও তিনগুণ। আবার পুরুষ অভিবাসী কর্মীর নিয়োগে খরচ নারী অভিবাসী কর্মীর চেয়ে প্রায় চারগুণ বেশি। এ টাকার বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী বা দালাদের পকেটে। রাষ্ট্রকে দায়বদ্ধ না করতে পারলে ব্যয় কমানো সম্ভব নয়- বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা।


২০২২ থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত গড়ে ১০ লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। চলতি বছর কেবল সৌদি আরবে গেছেন সাত লাখের বেশি কর্মী। বর্তমানে দেশটিতে যেতে একজন পুরুষ কর্মীর খরচ করতে হয় প্রায় পাঁচ থেকে আট লাখ টাকা। আরেক শ্রমবাজার মালয়েশিয়ায় যেতে চলতি বছর অনেকেই ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন।


২০২০ সালের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, পুরুষ অভিবাসী কর্মীর নিয়োগ ব্যয় নারী অভিবাসী কর্মীর নিয়োগ ব্যয়ের তুলনায় প্রায় চারগুণ বেশি। দক্ষ পুরুষ অভিবাসীদের ক্ষেত্রে এ ব্যয় চার লাখ ২৭ হাজার ২১৭ টাকা। যাদের মাসিক আয় ২৯ হাজার ৪৭৭ টাকা। অদক্ষ অভিবাসীদের ক্ষেত্রে সে ব্যয় বেড়ে দাঁড়ায় চার লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। আর গৃহকর্মীদের বিদেশ গমনের খরচ পড়ে এক লাখ ১৮ হাজার ৯৬৪ টাকা। মাসিক ১৬ হাজার ৬৭৮ টাকা বেতনে এ ব্যয় তুলতে তাদের সময় লাগে প্রায় সাত মাস।


সরকারি এ আয়-ব্যয়ের সঙ্গে বাস্তবতার চিত্র ভিন্ন। কোনো কোনো দেশে যেতে পাঁচ থেকে ১৫ লাখ টাকা খরচ করছেন অভিবাসন প্রত্যাশীরা। এ ব্যয়ের টাকার একটি অংশ চলে যায় মধ্যস্বত্বভোগী, দালাল বা দেশের সাব-এজেন্টদের পকেটে। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ অভিবাসন খরচের বাইরে অনির্ধারিত বা হিডেন কস্ট অভিবাসন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। মাত্রাতিরিক্ত উড়োজাহাজ ভাড়াকেও দায়ী করছেন তারা।



আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাহসিন হামুদা বলেন, ‘২০২৩ সালেও কম ছিল, এবছর এসে কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু হিডেন কস্টটা বেড়ে যাচ্ছে। হিডেন কস্ট কী? সাব এজেন্ট কস্ট। যেটা আসলে এজেন্টও জানছে না কতটা নিচ্ছে।’


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সবক্ষেত্রে দেখা যায় যে, ইন্টারমেডিয়টেরি গ্রুপ কিন্তু কাজ করে। মাঝখানে যে হতবদল হয়,সেসব মানুষরাও কিন্তু কিছু কিছু ব্যবসা করে।’


জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সংখ্যা বিবেচনার চাইতে মানের দিকে দৃষ্টি দিতে বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। রাষ্ট্রকে দায়বদ্ধ না করতে পারলে অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয় বলেও দাবি তাদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী বলেন, ‘সরকার দাম বেধে দিয়ে কোনোদিন ব্যয় কমাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সরকারি মহলের দুর্নীতি, রিক্রুটিং এজেন্সির যে অন্যায় চেষ্টা লোক পাঠানোর এবং অ্যাকাউন্টেবল না থাকা— এগুলো যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন এ উচ্চ অবাসন ব্যয় থেকে বের হওয়া যাবে না।’


সংকট সমাধানে এজেন্সি ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে পলিসি মেকিংয়ে যুক্ত করার পরামর্শ সংশ্লিষ্টদের। দালালের দৌরাত্ম্য কিভাবে বন্ধ করা যায় সেই পথও সরকারকে দেখাতে হবে বলছেন রিক্রুটিং এজেন্সির মালিকরা। 


আরও খবর




ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী