শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

এবারও মন্ত্রিসভায় ঠাঁই হলো না জনপ্রিয় নেতাদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় সম্প্রসারিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। বেইলি রোডের দুর্ঘটনার কারণে নতুন মন্ত্রিসভার খবর এখন ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরও গত রাত থেকেই যারা নতুন মন্ত্রী হবেন, তারা টেলিফোন পেয়েছেন। এখন পর্যন্ত আটজন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী শপথ নেবেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এই তালিকার মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয় হেভিওয়েট নেতারা কেউই নেই।


মন্ত্রিসভার সম্প্রসারণের গুঞ্জনের মধ্যে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল, তাদের মধ্যে ডা. রোকেয়া সুলতানা, ওয়াসিকা আয়শা খান ছাড়া আর কোন আলোচিত ব্যক্তি নেই। এই তালিকায় বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের প্রায় অপরিচিত মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 




গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। সেই সময় এই মন্ত্রিসভা অপূর্ণ ছিল। গত ২৬ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পরপরই সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্যকে এমপি হিসেবে সংসদে বরণ করে নেওয়া হয়। এরপর থেকেই মন্ত্রিসভার গুঞ্জন ছিল। গত রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় যে, মন্ত্রিসভার সম্প্রসারিত সদস্যদের শপথ হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায়। কিন্তু এই তালিকায় এখন পর্যন্ত টেলিফোন পাননি আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা। 


মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ, মির্জা আজম, এস এম কামাল হোসেন এর মতো জনপ্রিয় নেতারা এবারও মন্ত্রিসভায় স্থান পাননি। আর এই জনপ্রিয় নেতাদেরকে মন্ত্রিসভায় স্থান না দেওয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে, রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে মাঠের নেতাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদেরকে পূর্ণকালীন সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে মন্ত্রিসভায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। 



তবে অনেকেই মনে করছেন যে, মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিন্ন কৌশল রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় আনকোরা নতুন মুখদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্য দিয়ে তিনি যেমন নতুন নেতৃত্ব তৈরী করার চেষ্টা করছেন, তেমনি চমক দিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা ব্যক্তিদেরকে একটি সুযোগও দিতে চাইছেন। এখন এই সুযোগ তারা কিভাবে কে কতটা কাজে লাগাবে সেটাই দেখার বিষয়। 


তবে মন্ত্রিসভায় আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তত দুইজন সম্পাদকমণ্ডলীর সদস্য সম্প্রসারিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছেন শামসুন্নাহার চাঁপা। তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ডা. রোকেয়া সুলতানাও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।



মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেমন নতুন মুখ দেখেছেন তেমনি এলাকার বিন্যাস এবং বণ্টন দেখেছেন। তাছাড়া যে সমস্ত নেতারা মাঠে জনপ্রিয় তাদেরকে পরিকল্পিত ভাবেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। কারণ আওয়ামী লীগের ভেতর যে দ্বন্দ্ব কোন্দল সংঘাত তা বেড়েই যাচ্ছে তাতে সাংগঠনিক সম্পাদকদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে চাননি আওয়ামী লীগ সভাপতি। সেই বিবেচনা থেকে এবারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব