শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


শারমিন নাহার ঝর্ণা:

নারীকে উপেক্ষা করে শুধু পুরুষের সেবা ও কর্মে একটি জাতি আত্মবলে বলীয়ান হতে পারে না, জাতীয় জীবনের সার্বিক কল্যাণের জন্য নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা একান্ত আবশ্যক। দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে কোন জাতির পক্ষেই উন্নতির পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই জাতীয় উন্নতির লক্ষ্যে তাদের মেধা কর্মদক্ষতা ও উদ্যমশীল মনোভাবের সুযোগ প্রদান করা আবশ্যক। সমাজ জীবনের সচ্ছলতা জ্ঞান কর্মপ্রাণ চাঞ্চল্যের জন্ম না হলে সে জাতী অচল,আমাদের দেশে নারীরা সমাজ গঠনে সক্রিয়ভাবে এগিয়ে এলে সমাজ সুনিশ্চিত উন্নতির পথে অগ্রসর হবে। শিক্ষা বিস্তার ও সন্তানের মানসিক উন্নতি সাধনে একজন নারীই  অবদান বেশি।নারীরা শিশুর ভবিষ্যৎ গড়ার কারিগর। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাকে ঠিকমত গড়ে তোলার দায়িত্ব নারীর উপর বিশেষভাবে নির্ভরশীল।

শুধু বৈষয়িক শিক্ষাই নয় শিশুর চরিত্র গঠন ও মানসিক উন্নতি অপরিহার্য। মা যদি সন্তানকে সুপথে পরিচালিত করেন তবে সে সন্তান মনুষত্ববোধে দীপ্ত হবে,শিক্ষার আলোকে উজ্জ্বল হবে। ফলে এমন সন্তানের আত্মপ্রকাশের ভেতর দিয়ে একটি সমাজ ও উজ্জ্বল জাতিসত্তা গড়ে ওঠা সম্ভবপর। একজন নারী যদি একটি সন্তানকে সুস্থ শিক্ষিত চরিত্রবান মানুষের মতো গড়ে তুলতে পারে, তবেই একটি জাতি সুগঠিত হবে।সুখী সমৃদ্ধময় জাতি গড়ে তুলতে হলে নারীর সাহায্য সহযোগিতা একান্ত অবশ্যক। তারা সেবা দিয়ে স্নেহ দিয়ে গড়ে তুলতে পারে এক কল্যাণকর রাষ্ট্র।আমাদের দেশের এখনো অনেক লোক নিরক্ষর। আমাদের দেশে এখনো শিক্ষিত নারীর সংখ্যা কম। অশিক্ষিত নারী সমাজ দেশের উন্নতি ও সমাজ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখতে অক্ষম। শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমাজের উন্নতি সাধনে তারা বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। আমাদের করণীয় নারীকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা একজন নারী সুন্দর সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ইতিহাস সাক্ষী দেয় নারী ও পুরুষের ঐকান্তিক চেষ্টা এবং পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে ই মানব সমাজের অগ্রগতি সাধিত হয়েছে। একটি সমাজের উন্নতি বর্তমান বিশ্ব নারী সমাজের উপর অনেকাংশ নির্ভরশীল। পৃথিবীতে যত লোক আছে তার মধ্যে অর্ধেক নারী, পুরুষের পাশাপাশি নারীরাও সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। পাশাপাশি তারা সংসার ও সামলাচ্ছে। বিধাতার ইচ্ছার প্রতিফলন আদম (আঃ) আর হাওয়া(আঃ), সেই আদি মানব মানবী মাটির ধরণীতে আসেন, এখানে এসে তারা গড়ে তুলেন  সুখের নীড়, সমাজের উদ্ভব তখন থেকেই। সে সমাজ গঠনে আদম (আঃ) ও হওয়া(আঃ) উভয়ের সমান অবদান ছিল এবং সেই থেকে নারী পুরুষের সম্মিলিত চেষ্টায় আমাদের সমাজ জীবনের শান্তি ও সমৃদ্ধি সাধিত হয়েছে।


তাইতো কবির চরণের সাথে সুর মিলিয়ে বলি

"কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী।"


একটি সুন্দর জাতি গঠনে নারীর গুরুত্ব অপরিসীম। নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।

আমাদের দেশের নারীরা এখন অনেক অংশে এগিয়ে গেছে, সংসারের পাশাপাশি তারা বিভিন্ন চাকরি ব্যবসা-বাণিজ্য করে থাকেন। এতে করে আমাদের সমাজে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। একজন নারী উদ্যোক্তা আরো কয়েকজন নারীর কর্মসংস্থান তৈরি করে দিচ্ছেন এতে করে সমাজে অনেকাংশে আমরা এগিয়ে যাচ্ছি। একজন শিক্ষিত নারী তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে

প্রতিটি ঘরে ঘরে যদি সুশিক্ষায় সন্তানরা বেড়ে ওঠে তাহলে আমরা সুনিশ্চিত ভবিষ্যতে একটি সুন্দর জাতি উপহার পাবো। সেই ক্ষেত্রে আমাদের নারীদেরকে আগে সুশিক্ষায় নিজেরদেরকে গড়ে তুলতে হবে।পক্ষান্তরে একজন বিকৃত মস্তিষ্কের নারী কিন্তু একজন বিকৃত মস্তিষ্কের সন্তান উপহার দেবে,সেক্ষেত্রে আমরা একটি সুন্দর জাতি গঠন করতে পারবো না, সুতরাং আমাদের নারীদের সব সময় সুন্দর মস্তিষ্কের চিন্তাভাবনা নিয়ে নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। একজন সুন্দর চরিত্রের নারী, একটি সুন্দর চরিত্রের সন্তান উপহার দিতে পারে। আর তখনই আমরা একটি সুন্দর চরিত্রের জাতি গঠন করতে পারবো।আমাদের নারীদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের চরিত্র মন পবিত্র রাখা। একজন নারী সুন্দর পরিবার গঠনে ও একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উত্তম চরিত্রের নারী গঠনেও পুরুষদের ভূমিকা অপরিসীম, নারীরা সবসময় কোমল হৃদয়ের হয়, তাদেরকে ভালোবাসা ও শ্রদ্ধা দিলে তারা সমাজে সুগন্ধি পুষ্পের মতো সুঘ্রাণ ছড়াবে।

সুতরাং একজন নারীর প্রতি পুরুষের ভালোবাসা ও শ্রদ্ধা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীরা মায়ের জাতি, নারীদেরকে সম্মান ও ভালোবাসা দিলে আমরা একটি সুন্দর জাতি গঠন করতে পারবো ইনশাআল্লাহ। বীজ ভালো হলে চারা ভালো হয়, একজন নারী যদি আমাদেরকে সুশিক্ষিত চরিত্রবান সন্তান উপহার দেয়, তবেই আমরা একটি সুন্দর জাতি আশা করতে পারি,আর সেটা গঠন করতে একজন চরিত্রবান পুরুষ অনুপ্রেরণা হয়ে নারীর পাশে দাঁড়ালে আমরা সুন্দর সমাজ ও সুন্দর দেশ গঠন করতে পারবো।


/শুভ্র


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি

শীতে ভ্রমণে ঠান্ডা-কাশি থেকে বাঁচতে যা করবেন বাইকাররা