শিরোনাম
আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩
শনিবার ২৪ অক্টোবর ২০২৬
শনিবার ২৪ অক্টোবর ২০২৬

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


রং শুধু একটি দৃশ্যমান উপাদান নয়, এটি একটি ভাষা। মানুষের পরিচয়, সংস্কৃতি, আবেগ এবং স্মৃতিকে ধারণ করে রাখে রং। সেই রং কে কেন্দ্র করে, শেকড়ের ঐতিহ্যকে আধুনিক জীবনধারার সঙ্গে যুক্ত করে এক অনন্য যাত্রার নাম রঙ্গালয়।

রঙ্গালয় মূলত একটি জীবনধারা ভিত্তিক হস্তশিল্প ব্র্যান্ড, যা রং, সংস্কৃতি এবং কারুশিল্পের উদযাপনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাদের বিশ্বাস, রং এমন একটি সার্বজনীন ভাষা যা সীমানা, সংস্কৃতি কিংবা ভোগবাদী দৃষ্টিভঙ্গির গণ্ডি অতিক্রম করে মানুষকে সংযুক্ত করতে পারে। তাই প্রতিটি পণ্য শুধু একটি ব্যবহার্য বস্তু নয়, বরং বহন করে একটি গল্প, একটি পরিচয় এবং একটি সাংস্কৃতিক বয়ান।

নেত্রকোনার সুসং দুর্গাপুরের প্রকৃতি, গারো পাহাড়, সোমেশ্বরী নদী এবং হাওরাঞ্চলের জীবনযাপন রঙ্গালয়ের আঁতুরঘর। পাহাড় ঘেরা এই জনপদ থেকেই শুরু হয়েছে তাদের পথচলা। ব্র্যান্ডটির ট্যাগ লাইন— “শেকড়ে ঐতিহ্যের রং”— যেন তাদের দর্শনেরই সংক্ষিপ্ত প্রকাশ।

রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুন্নাহার মুন্নী থিয়েটার নিয়ে পড়াশোনা করার সময় ‘রঙ্গালয়’ শব্দটির সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তিনি শব্দটিকে নতুন অর্থে ব্যাখ্যা করেন— ‘রঙ্গ’ এবং ‘আলয়’, অর্থাৎ রঙের ঘর বা House of Color। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এমন একটি উদ্যোগ, যেখানে আজ প্রায় ৬০ জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। কেউ নকশা আঁকেন, কেউ সুতা দিয়ে সেই নকশাকে জীবন্ত করেন, কেউ কাপড়টা কেটে সেলাই করেন, কেউ কাপড় যোগার করছেন, কেউ ভিজ্যুয়াল নির্মাণ করেন, কেউ আবার বিপণন কিংবা ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে রঙ্গালয়।


রঙ্গালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর হাতে তৈরি পণ্য। এখানে কোনো রেডিমেড উৎপাদনের বিষয় নেই। প্রতিটি পোশাক, গহনা কিংবা গৃহসজ্জার সামগ্রী তৈরি হয় বিশেষ যত্ন, শ্রম এবং মমতায়। প্রতিটি সেলাই, প্রতিটি রঙ এবং প্রতিটি নকশার সঙ্গে জড়িয়ে থাকে গ্রামের নারীদের হাতের ছোঁয়া, অভিজ্ঞতা ও ভালোবাসার শুদ্ধতা।

প্রাকৃতিক ও স্থানীয় উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও রঙ্গালয় আলাদা। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হাতে বোনা কাপড়, বাঁশ, মাটি, কাঠ এবং জৈব তন্তুর মতো উপকরণ তাদের সৃষ্টির মূল ভিত্তি। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের দর্শনকে ধারণ করেই তারা এগিয়ে চলেছে। তাদের উজ্জ্বল রঙের ব্যবহারও এসেছে উপমহাদেশের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে, যেখানে প্রাথমিক রঙগুলো ছিল মানুষের নিত্যদিনের জীবনের অংশ। 

রঙ্গালয়ের নকশা দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের যেকোনো স্থানীয় কারুশিল্প ও সমকালীন জীবনধারার মেলবন্ধন। এখানে কোনো একক ডিজাইনারের দৃষ্টিভঙ্গি কাজ করে না; বরং প্রতিষ্ঠাতা, কারিগর এবং সংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিদের সম্মিলিত ভাবনা ও অভিজ্ঞতা থেকে জন্ম নেয় প্রতিটি নকশা। ফলে প্রতিটি সৃষ্টি হয়ে ওঠে একটি জীবন্ত সাংস্কৃতিক দলিল।

ব্র্যান্ডটির অন্যতম স্বাক্ষর মোটিফ হলো ‘জংলা’। সুসং দুর্গাপুরের বিজয়পুরের গারো পাহাড়ে ফোটা জংলাফুল থেকে অনুপ্রাণিত হয়ে এই মোটিফের জন্ম। যে শব্দকে অনেক সময় অবহেলার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, রঙ্গালয় সেই ‘জংলা’কেই গর্বের প্রতীকে পরিণত করেছে। তাদের কাছে জংলা মানে অরণ্যের উজ্জ্বলতা, সভ্যতার সূতিকাগার এবং মৌলিকতার শক্তি। 

পোশাকের পাশাপাশি রঙ্গালয়ের রয়েছে হোম ডেকর, গহনা, পারিবারিক পোশাক সেট, ঋতুভিত্তিক ও উৎসবভিত্তিক সংগ্রহ। নারী, পুরুষ, শিশু এবং প্রবীণ— সবার জন্যই রয়েছে আলাদা বিভাগ। ঈদ, পূজা, বিয়ে কিংবা জন্মদিনের মতো উপলক্ষকে কেন্দ্র করেও তারা বিশেষ সংগ্রহ তৈরি করে থাকে।


তবে রঙ্গালয় শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনও বটে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে গুরুত্ব দেয় আদিবাসী সম্প্রদায়, প্রান্তিক নারী এবং এমন তরুণ-তরুণীদের। যারা  জীবনমান উন্নয়ন ও শিক্ষার খরচ চালাতে কাজের সুযোগ খুঁজছেন। তাদের আস্থা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও মানুষের দক্ষতা, সৃজনশীলতা এবং সম্ভাবনার মূল্য রয়েছে। 

রঙ্গালয়ের ব্যানারে নিয়মিত লোকজ পরিবেশনার আয়োজন করা হয়। উদ্দেশ্য ব্যবসায়িক প্রসার নয়, বরং শেকড়ের সংস্কৃতিকে জীবন্ত রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। 

কামরুন্নাহার মুন্নীর ভাষায়- রঙ্গালয় একটি লেন্স, যার মাধ্যমে মানুষকে নতুনভাবে দেখা যায়। সেই দৃষ্টিভঙ্গিতে রং শুধু অলংকরণ নয়, বরং আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের প্রতীক। আর মানুষ কেবল তার অর্জিত পদ বা মোড়ক নয়- প্রতি মানুষই পৃথিবীর ইতিহাস টানা বাহক। 

আজকের বৈশ্বিক পৃথিবীতে দাঁড়িয়ে রঙ্গালয় প্রমাণ করতে চায়— ঐতিহ্য কখনো পিছিয়ে পড়ার গল্প নয়। বরং শেকড়কে ধারণ করেই বিশ্বমঞ্চে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা সম্ভব। এটি সম্মানের এটি গৌরবের। রং, সংস্কৃতি, কারুশিল্প এবং মানুষের সম্মিলিত স্বপ্নের এই যাত্রা তাই শুধু একটি ব্র্যান্ডের গল্প নয়; এটি ক্যামেরার লেন্সে দেখা ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের গল্প।

শুভ্র/


আরও খবর




মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

আখাউড়ায় জুমার পর মসজিদ ভাঙচুরের অভিযোগ,উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ

পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি

শীতে ভ্রমণে ঠান্ডা-কাশি থেকে বাঁচতে যা করবেন বাইকাররা