শিরোনাম
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ কালীগঞ্জে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আধুনিক শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়তে হবে: ফজলুল হক মিলন লাকসামে মেয়র প্রার্থী এ্যাড. সুজনের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? কালিগঞ্জে চলাচলের রাস্তায় বেড়া,ওসির বিরুদ্ধে আদালতের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন? জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম আজাদ কে ফুলেলে শুভেচ্ছা - শহিদুল ইসলাম
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

শীতে ভ্রমণে ঠান্ডা-কাশি থেকে বাঁচতে যা করবেন বাইকাররা

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শীতে ঘুরাঘুরিতে অন্যরকম মজা। এ সময় বাইকাররা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকেন। ঢাকার বাইরে ঘুরাঘুরি তো আছেই, ঢাকার বিভিন্ন জায়গায়ও দিনে বা রাতে ঘুরতে বের হন অনেকে। তবে শীতে সকাল বা সন্ধ্যা-রাতে বাইকে ঘুরতে বের হলে সচেতন থাকা উচিত। নয়তো যেকোনো সময় ঠান্ডা-কাশি-জ্বর-সর্দি হয়ে পারে।


ঠান্ডা-কাশি-জ্বর-সর্দি এমন একটি সমস্যা যা বাইকারদের জন্য বেশ বিরক্তিকর। দীর্ঘ সময় বাইকে চলাচল করার ফলে বাইকাররা প্রায়ই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, যা শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। ঠান্ডা কাশি শুধু শারীরিক অসুবিধাই সৃষ্টি করে না, বরং বাইক চালানোর সময় মনোযোগ নষ্ট করতেও পারে।তাই বাইক চালানোর সময় প্রয়োজন বিশেষ সতর্কতা।


প্রথমত, বিকাল বা সন্ধ্যার পরে অথবা খুব সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লে ভালো করে কান ও মাথা ঢেকে রাখতে হবে। হিমেল হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতে হবে। হেলমেট তো পরবেনই, মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট পরুন। সঙ্গে শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখুন। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে ঠান্ডা লেগে যাবে না।


শীতের সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এ কারণে বাতাসে প্রচুর পরিমাণ ধূলা-বালি ধোঁয়া, বিভিন্ন রোগের জীবাণু মিশে থাকে, এ কারণে কেবল গরম পোশাক পরলেই হবে না, দূষিত বাতাস নাক-মুখ দিয়ে ঢুকে ফুসফুসে সংক্রমণ হতে পারে। তাই মাস্ক পরুন। সঙ্গে শিশু থাকলে তাকেও মাস্ক পরাতে হবে।


ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে আর্দ্রতাজনিত কারণে ঠোঁট, গাল, নাক, হাত, পা এক কথায় শরীরের আঢাকা অংশের চামড়ায় টান ধরে। ত্বক ফাটতে শুরু করে। বেশি ঠান্ডা বাতাস লাগলে ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যাবে। তাই এমন পোশাক পরুন যেন পুরো শরীর ঢাকা থাকে। হাতে-পায়ে ভালো করে ময়শ্চেরাইজার লাগিয়ে তারপর গরম পোশাক পরুন। গ্লাভস ও মোজা পরতে ভুলবেন না।


শীতে শরীলে পানির চাহিদা কম থাকায় পানি পানের পরিমাণ কমে যায়। তাই এই সময় পানিশূন্যতাও দেখা দিতে পারে। তাই বেশি করে পানি পান করুন। এতে শরীর খারাপ হবে না। সঙ্গে ফ্লাস্কে গরম পানি রেখে দিতে পারেন। যদি খুব লম্বা ভ্রমণ হয়, তাহলে মাঝে মাঝে গরম পানি পান করলে ঠান্ডা লাগবে না।


শীতে অ্যালার্জির সমস্যা বাড়ে। রাস্তার ধোঁয়া-ধূলা বা ঠান্ডা বাতাসে অ্যালার্জি বেড়ে যেতে পারে। যাদের অ্যালার্জি আছে তারা বাইকে ভ্রমণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। বেশি ঠান্ডায় অনেকের শ্বাসের সমস্যা বা হাঁপানির টান ওঠে। সে ক্ষেত্রে সঙ্গে ইনহেলার রাখুন। ফার্স্ট এইড বাক্সে প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে নিন।


মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে। তাই বাইকারদের মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত রিল্যাক্সেশন প্র্যাকটিস করা উচিত। ঘুম ভালো হলে শরীর ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পারে।


ঠান্ডা কাশি বাইকারদের জন্য একটি সাধারণ সমস্যা হলেও সঠিক প্রস্তুতি নিলে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। সঠিক পোশাক, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এবং বাইকের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি শারীরিক ও মানসিক যত্ন নেওয়া উচিত।


বাইকারদের জন্য শীতকাল একদিকে যেমন রোমাঞ্চকর, তেমনই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। সঠিক প্রস্তুতি ও সতর্কতা মেনে চললে ঠান্ডা-কাশি এড়িয়ে সুস্থভাবে যাত্রা করা সম্ভব।



আরও খবর




হালুয়াঘাটে নাগলা ও বাউশী ফিশারীজের ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া

চিরিরবন্দরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক

রাণীনগরে টহল পুলিশের গাড়ির ৫০০ গজ দূরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

হাজিদের কষ্ট-অবহেলা-জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

দুই কর্মচারীর বিরুদ্ধে আইনী পক্রিয়া গ্রহণেই কি মনিকা পারভীনের বদলি। নানা প্রশ্ন

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট,থানায় জিডি

পত্নীতলায় ৮০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ

ফতুল্লায় বাসায় চুরি, ড্রাইভার গ্রেপ্তার; উদ্ধার ৪৯ ভরি স্বর্ণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি