শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

প্রকাশিত:বুধবার ২৯ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‎আবু রায়হান, স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল


‎বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক জামদানী শাড়ি এবার তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিজস্ব ল্যাব ও ওয়ার্কশপে তৈরি করেছে উচ্চমানসম্পন্ন জামদানী শাড়ি। শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে তৈরি এই শাড়ি এখন বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীকে পরিণত হয়েছে।

‎

‎বিভাগের শিক্ষার্থীরা জানান, জামদানী কেবল একটি পোশাক নয়—এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীক। নিজেদের ল্যাবে তৈরি জামদানী হাতে পাওয়া তাদের জন্য পরিশ্রম, ভালোবাসা ও আত্মমর্যাদার প্রতিফলন। প্রকল্পে যুক্ত এক শিক্ষার্থী বলেন, “নিজেদের তৈরি জামদানী পরা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব পরিধান করা।”

‎

‎প্রকল্পের সমন্বয়কারী শিক্ষকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধি এবং শতাব্দীপ্রাচীন জামদানী শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করা। ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী এই শিল্পকে টেকসই ও আধুনিক রূপ দিতে শিক্ষার্থীরা ব্যবহার করেছেন উন্নত যন্ত্রপাতি ও মাননিয়ন্ত্রণ পদ্ধতি।


‎এই জামদানী শাড়িগুলো তৈরি হয়েছে বিভাগীয় ওয়ার্কশপে থাকা আধুনিক পাওয়ার লুম মেশিনে। প্রতিটি ডিজাইন নিখুঁতভাবে তৈরি ও ফিনিশিং করা হয়েছে । ব্যবহৃত হয়েছে শতভাগ বিশুদ্ধ কটন সুতা, যা জামদানীর ঐতিহ্যগত কোমলতা, জৌলুস ও সৌন্দর্য বজায় রেখেছে।

‎

‎বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন—“খনিজ ব্যতীত বাকি সবকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তৈরি করবে।” টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা মনে করেন, জামদানী তৈরির এই উদ্যোগ ভাসানীর সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন। একজন শিক্ষার্থী বলেন, “আমরা দেখাতে চেয়েছি, ভাসানীর শিক্ষা-স্বনির্ভরতার স্বপ্ন আজও বেঁচে আছে—শিক্ষার্থীরাই উৎপাদনের অংশ হতে পারে।”


‎শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তৈরি জামদানীর মান বাজারে বিক্রিত অনেক শাড়ির চেয়ে উন্নত। প্রতিটি ধাপে কঠোরভাবে মাননিয়ন্ত্রণ (Quality Control) করা হয়েছে। প্রকল্পের সমন্বয়ক বলেন, “একই মানের শাড়ির দাম বাজারে অনেক বেশি। কিন্তু আমরা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোবাসা থেকে ন্যায্যমূল্যে দিচ্ছি।”

‎

‎বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জামদানী শাড়িগুলো এখন বিক্রয়ের জন্য উন্মুক্ত। প্রতিটি শাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১,৭০০ টাকা। কর্তৃপক্ষ মনে করে, এটি শুধু একটি পণ্য নয়—বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, প্রযুক্তি শিক্ষা ও আত্মনির্ভরতার প্রতীক।


‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব পরিদর্শন করে ল্যাবে তৈরিকৃত জামদানী শাড়ি তৈরির প্রক্রিয়া প্রত্যক্ষ করেন। তিনি এই উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করে বলেন, এই প্রকল্প মাভাবিপ্রবির গৌরব এবং স্বনির্ভর শিক্ষার উজ্জ্বল উদাহরণ।

‎

‎টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি তৈরি হচ্ছে। এটি মূলত মজলুম জননেতা ভাসানীর স্বনির্ভর শিক্ষানীতির বাস্তব প্রতিফলন। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটি বিশ্ববিদ্যালয়ের, যেখানে শিক্ষার্থীরা লবণ ও কেরোসিন তেল ছাড়া বাকি সবকিছু নিজেরাই উৎপাদন করবে। আমরা আনন্দিত যে, সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তবায়ন করতে পেরেছি।”

‎

‎তিনি আরও বলেন, “জামদানির মতো ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত করা শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিভাগে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর উন্নত প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষের সহায়তা পেলে শিক্ষা ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পকে আরও এগিয়ে নিতে আমরা সক্ষম হব।”

‎

‎এই উদ্যোগের মাধ্যমে মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রমাণ করেছে—শিক্ষা শুধু শ্রেণিকক্ষের সীমাবদ্ধ নয়। ঐতিহ্য, দক্ষতা ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই জামদানী শাড়ি এখন বিশ্ববিদ্যালয়ের গর্ব, শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতীক এবং বাংলাদেশের ঐতিহ্যের নবযাত্রার এক অনন্য নিদর্শন।


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতনতায় স্নেক রেসকিউ টিম

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি