শিরোনাম
মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুন ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


রং শুধু একটি দৃশ্যমান উপাদান নয়, এটি একটি ভাষা। মানুষের পরিচয়, সংস্কৃতি, আবেগ এবং স্মৃতিকে ধারণ করে রাখে রং। সেই রং কে কেন্দ্র করে, শেকড়ের ঐতিহ্যকে আধুনিক জীবনধারার সঙ্গে যুক্ত করে এক অনন্য যাত্রার নাম রঙ্গালয়।

রঙ্গালয় মূলত একটি জীবনধারা ভিত্তিক হস্তশিল্প ব্র্যান্ড, যা রং, সংস্কৃতি এবং কারুশিল্পের উদযাপনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাদের বিশ্বাস, রং এমন একটি সার্বজনীন ভাষা যা সীমানা, সংস্কৃতি কিংবা ভোগবাদী দৃষ্টিভঙ্গির গণ্ডি অতিক্রম করে মানুষকে সংযুক্ত করতে পারে। তাই প্রতিটি পণ্য শুধু একটি ব্যবহার্য বস্তু নয়, বরং বহন করে একটি গল্প, একটি পরিচয় এবং একটি সাংস্কৃতিক বয়ান।

নেত্রকোনার সুসং দুর্গাপুরের প্রকৃতি, গারো পাহাড়, সোমেশ্বরী নদী এবং হাওরাঞ্চলের জীবনযাপন রঙ্গালয়ের আঁতুরঘর। পাহাড় ঘেরা এই জনপদ থেকেই শুরু হয়েছে তাদের পথচলা। ব্র্যান্ডটির ট্যাগ লাইন— “শেকড়ে ঐতিহ্যের রং”— যেন তাদের দর্শনেরই সংক্ষিপ্ত প্রকাশ।

রঙ্গালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুন্নাহার মুন্নী থিয়েটার নিয়ে পড়াশোনা করার সময় ‘রঙ্গালয়’ শব্দটির সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে তিনি শব্দটিকে নতুন অর্থে ব্যাখ্যা করেন— ‘রঙ্গ’ এবং ‘আলয়’, অর্থাৎ রঙের ঘর বা House of Color। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এমন একটি উদ্যোগ, যেখানে আজ প্রায় ৬০ জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। কেউ নকশা আঁকেন, কেউ সুতা দিয়ে সেই নকশাকে জীবন্ত করেন, কেউ কাপড়টা কেটে সেলাই করেন, কেউ কাপড় যোগার করছেন, কেউ ভিজ্যুয়াল নির্মাণ করেন, কেউ আবার বিপণন কিংবা ব্যবস্থাপনায় ভূমিকা রাখেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠেছে রঙ্গালয়।


রঙ্গালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর হাতে তৈরি পণ্য। এখানে কোনো রেডিমেড উৎপাদনের বিষয় নেই। প্রতিটি পোশাক, গহনা কিংবা গৃহসজ্জার সামগ্রী তৈরি হয় বিশেষ যত্ন, শ্রম এবং মমতায়। প্রতিটি সেলাই, প্রতিটি রঙ এবং প্রতিটি নকশার সঙ্গে জড়িয়ে থাকে গ্রামের নারীদের হাতের ছোঁয়া, অভিজ্ঞতা ও ভালোবাসার শুদ্ধতা।

প্রাকৃতিক ও স্থানীয় উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও রঙ্গালয় আলাদা। দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হাতে বোনা কাপড়, বাঁশ, মাটি, কাঠ এবং জৈব তন্তুর মতো উপকরণ তাদের সৃষ্টির মূল ভিত্তি। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের দর্শনকে ধারণ করেই তারা এগিয়ে চলেছে। তাদের উজ্জ্বল রঙের ব্যবহারও এসেছে উপমহাদেশের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য থেকে, যেখানে প্রাথমিক রঙগুলো ছিল মানুষের নিত্যদিনের জীবনের অংশ। 

রঙ্গালয়ের নকশা দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের যেকোনো স্থানীয় কারুশিল্প ও সমকালীন জীবনধারার মেলবন্ধন। এখানে কোনো একক ডিজাইনারের দৃষ্টিভঙ্গি কাজ করে না; বরং প্রতিষ্ঠাতা, কারিগর এবং সংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিদের সম্মিলিত ভাবনা ও অভিজ্ঞতা থেকে জন্ম নেয় প্রতিটি নকশা। ফলে প্রতিটি সৃষ্টি হয়ে ওঠে একটি জীবন্ত সাংস্কৃতিক দলিল।

ব্র্যান্ডটির অন্যতম স্বাক্ষর মোটিফ হলো ‘জংলা’। সুসং দুর্গাপুরের বিজয়পুরের গারো পাহাড়ে ফোটা জংলাফুল থেকে অনুপ্রাণিত হয়ে এই মোটিফের জন্ম। যে শব্দকে অনেক সময় অবহেলার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, রঙ্গালয় সেই ‘জংলা’কেই গর্বের প্রতীকে পরিণত করেছে। তাদের কাছে জংলা মানে অরণ্যের উজ্জ্বলতা, সভ্যতার সূতিকাগার এবং মৌলিকতার শক্তি। 

পোশাকের পাশাপাশি রঙ্গালয়ের রয়েছে হোম ডেকর, গহনা, পারিবারিক পোশাক সেট, ঋতুভিত্তিক ও উৎসবভিত্তিক সংগ্রহ। নারী, পুরুষ, শিশু এবং প্রবীণ— সবার জন্যই রয়েছে আলাদা বিভাগ। ঈদ, পূজা, বিয়ে কিংবা জন্মদিনের মতো উপলক্ষকে কেন্দ্র করেও তারা বিশেষ সংগ্রহ তৈরি করে থাকে।


তবে রঙ্গালয় শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়। এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনও বটে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে গুরুত্ব দেয় আদিবাসী সম্প্রদায়, প্রান্তিক নারী এবং এমন তরুণ-তরুণীদের। যারা  জীবনমান উন্নয়ন ও শিক্ষার খরচ চালাতে কাজের সুযোগ খুঁজছেন। তাদের আস্থা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও মানুষের দক্ষতা, সৃজনশীলতা এবং সম্ভাবনার মূল্য রয়েছে। 

রঙ্গালয়ের ব্যানারে নিয়মিত লোকজ পরিবেশনার আয়োজন করা হয়। উদ্দেশ্য ব্যবসায়িক প্রসার নয়, বরং শেকড়ের সংস্কৃতিকে জীবন্ত রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া। 

কামরুন্নাহার মুন্নীর ভাষায়- রঙ্গালয় একটি লেন্স, যার মাধ্যমে মানুষকে নতুনভাবে দেখা যায়। সেই দৃষ্টিভঙ্গিতে রং শুধু অলংকরণ নয়, বরং আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের প্রতীক। আর মানুষ কেবল তার অর্জিত পদ বা মোড়ক নয়- প্রতি মানুষই পৃথিবীর ইতিহাস টানা বাহক। 

আজকের বৈশ্বিক পৃথিবীতে দাঁড়িয়ে রঙ্গালয় প্রমাণ করতে চায়— ঐতিহ্য কখনো পিছিয়ে পড়ার গল্প নয়। বরং শেকড়কে ধারণ করেই বিশ্বমঞ্চে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা সম্ভব। এটি সম্মানের এটি গৌরবের। রং, সংস্কৃতি, কারুশিল্প এবং মানুষের সম্মিলিত স্বপ্নের এই যাত্রা তাই শুধু একটি ব্র্যান্ডের গল্প নয়; এটি ক্যামেরার লেন্সে দেখা ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের গল্প।

শুভ্র/


আরও খবর




মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি

শীতে ভ্রমণে ঠান্ডা-কাশি থেকে বাঁচতে যা করবেন বাইকাররা