
জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে।
অভিনন্দন বার্তায় আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আবুল কালাম সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশের খাদ্য খাতের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।’
তিনি বলেন, ‘বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তিনি সংসদীয় কমিটিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি। তাঁর এ দায়িত্ব নারায়ণগঞ্জবাসীসহ দেশের খাদ্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের জন্যও আনন্দের।’
কমিটির অন্যান্য সদস্যরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা (পদাধিকারবলে সদস্য), জয়পুরহাট-২ আসনের মো. আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মো. আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।
মোহাম্মদ সোহাগ সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।




























