শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

‘ফেব্রুয়ারির ভোট নিয়ে শঙ্কা নেই, তবে জুলাই সনদ সংস্কার প্রয়োজন’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী কোনো শঙ্কা দেখে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তাহের।



সকালে বিমানবন্দরে পৌঁছার পর ভিআইপি লাউঞ্জে জামায়াতের এই নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মাদ শাহজাহানসহ দলটির অনেক নেতাকর্মী।


আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে আমরা কোনো শঙ্কা দেখি না। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কতিপয় বিষয়ে আমাদের সমাধান হওয়া অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টাসহ নিউইয়র্ক সফরকালে যেহেতু অনেক উপদেষ্টা ছিলেন, আমরা সেখানে সবাইকে বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। তবে কোনো নির্বাচন সমস্যা সমাধান দেবে না।’


উদাহরণ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ২০২৪, ২০১৮, ২০১৪ সালেও তো নির্বাচন হয়েছে নাকি? এসব নির্বাচন কি দেশের সমস্যা বাড়াইছে না কমাইছে? নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত— কারণ একটি গণতান্ত্রিক, পিপলস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে একটি অবাধ, নিরপেক্ষ, জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনই সমস্যার সমাধান। এই নির্বাচনের জন্য কতিপয় বিষয়ে অত্যন্ত দ্রুত ও দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।


আব্দুল্লাহ মো. তাহের বলেন, তাহের বলেন, জুলাই সনদসহ আমরা কতিপয় বিষয়ে রিফর্ম বা সংস্কার করেছি। এটা আরও তিন মাস আগে হয়ে যেতে পারত। সব দল নীতিগতভাবে একমত হয়েছে, তারপরও এটা বাস্তবায়নে সময়ক্ষেপণ করা হচ্ছে এইভাবে, সেইভাবে।


‘এ রকম যদি ষড়যন্ত্র চলে আর সংস্কার যদি বাস্তবায়ন না করে, তাহলে তো সবকিছুই প্রশ্নবোধক হয়ে যাবে। এজন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে খুবই অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে, তার আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের আয়োজন করতে হবে। এটা খুবই পরিষ্কার।’


যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন, অথবা সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে যে কালক্ষেপণ করা হচ্ছে, কোনো কারণে যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে এর দায়িত্ব নিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ও যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জামায়াতের এই নেতা বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। এখানে জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল মূল। এটা সব দেশের প্রধানদের সম্মেলন। তবে বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে সরকার প্রধানের সঙ্গে সরকারের নয়, রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এজন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।


তিনি বলেন, সারা বিশ্বে এটা এবার প্রতিফলিত হয়েছে যে, রাষ্ট্রের বড় বড় সমস্যায়, সমাধানে, বড় ইস্যুতে বাংলাদেশ জাতিগতভাবে ঐক্যবদ্ধ। আমরাও সেটা তুলে ধরেছি। আমরা ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিয়েছি। সেখানে কথা বলেছি। ফরেন মিনিস্টার্স মিটিংয়ে অংশ নিয়েছি। সেখানে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এনআরবি বা নন রেসিডেন্স বাংলাদেশের একটি প্রোগ্রামে প্রধান উপদেষ্টাসহ আমরা সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছি। আমেরিকাসহ আশপাশের দেশের বাংলাদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এতে অংশগ্রহণ করেন। তাদের ব্যাপারে আমরা কী চিন্তা করি, সেটা নিয়ে কথা হয়েছে।


তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের অধিকারের ব্যাপারে কথা হয়েছে। এই দাবিটা জামায়াতে ইসলামীই প্রথম করেছে, সরকারও নীতিগতভাবে একমত হয়েছে। আমি বলেছি, এখানে সহযোগিতা করার জন্য। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তারা ভোটার হবেন এবং ভোট দিতে পারবেন।


এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, ‘আমি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাইনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছি। এরপর শিকাগোতে গিয়েছি। সেখানে আমার মেয়ে পড়াশোনা করে। তার সঙ্গে দেখা করেছি।


যুক্তরাষ্ট্রে থাকতেই একটি খবর ছড়ায় যে আপনি ভারত সফরে গেছেন। ভারতের সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অনেকেই বলছেন, আপনি চিকিৎসার জন্য গেছেন— এ বিষয়ে জানতে চাইলে তাহের বলেন, এসব গুজব। আজকাল অনেক কিছু দেখতে হচ্ছে। এই গুজবের মধ্যেই একটা নাচ দেখলাম। সবার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নাচছেন প্রধান উপদেষ্টা। দেখলাম ভালোই নাচছেন। এখন এগুলো কী? গুজব? এগুলো এআই দিয়ে তৈরি ন্যাক্কারজনক কাজ। মানুষ এ ধরনের বাজে জিনিস, চরিত্র হননের অপচেষ্টা এখন বোঝে।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব