শিরোনাম
অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

গাইবান্ধায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মিলন কুমার বর্মন ‎

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা 

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন চলতি বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে টানা সাতবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি অর্জন করেন।

‎১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এবং ৩০ আগস্ট ২০১৭ সালে জাতীয়করণ হওয়া বিদ্যালয়টি ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ঘাট এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পাশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী, উত্তরে বিস্তীর্ণ চরাঞ্চল ও গাইবান্ধা জেলা শহরের সংযোগ, পশ্চিমে বোনারপাড়া ডিগ্রী কলেজ এবং দক্ষিণে উদয়ন মহিলা ডিগ্রি কলেজ-এভাবে চারদিক ঘিরে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের বসতি। এসব এলাকার দরিদ্র ও প্রান্তিক পরিবারের সন্তানরাই এই বিদ্যালয়ে লেখাপড়া করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে।

‎প্রাকৃতিক দুর্যোগ এই বিদ্যালয়ের অন্যতম বড় প্রতিবন্ধকতা। বর্ষা ও বন্যার সময় বিদ্যালয়সহ মাঠে ৫ থেকে ৬ ফুট পর্যন্ত পানি জমে যায়, যার ফলে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। বিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ভবন না থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ভবন নির্মাণ বিদ্যালয়ের সবচেয়ে বড় দাবি হয়ে রয়েছে।

‎বর্তমানে বিদ্যালয়টিতে ৫৬৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং মাত্র ১২ জন শিক্ষক পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। গণিত, বিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক সংকট থাকলেও প্রধান শিক্ষক মিলন কুমার বর্মনের দক্ষ নেতৃত্ব ও কঠোর তদারকির ফলে শিক্ষার মান ও শৃঙ্খলা বজায় রয়েছে। আশ্চর্যজনকভাবে প্রতিদিন শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে, যা গ্রামীণ ও দুর্গম এলাকার একটি বিদ্যালয়ের জন্য বিরল উদাহরণ।

‎বিদ্যালয়ে নিজস্ব বিজ্ঞান ল্যাব রয়েছে। গত বছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির পাশের হার ছিল ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং ৭ জন শিক্ষার্থী এ প্লাস অর্জন করে। চলতি বছরে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি আরও ভালো হওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ পাশের হার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান শিক্ষক।

‎এ বিষয়ে প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন বলেন,আমাদের বিদ্যালয়টি নদী ও চরাঞ্চলবেষ্টিত হওয়ায় নানা সীমাবদ্ধতা রয়েছে। তবুও শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। যদি একটি একাডেমিক ভবন, বাউন্ডারি ও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এই বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে।

‎শিক্ষা সংশ্লিষ্ট ও স্থানীয় সচেতন মহলের মতে, একজন পরীক্ষিত ও সফল প্রধান শিক্ষকের নেতৃত্বে এমন একটি সম্ভাবনাময় বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের এই স্বীকৃতির পর ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণসহ শিক্ষক সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এখন এলাকাবাসীর প্রাণের দাবি।



আরও খবর




টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক