
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিত সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ) সকাল ১০ টায় ঘাটাইল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। নবনির্বাচিত সভাপতি হুমায়ুন খালিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ,সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোজহারুল ইসলাম মাযহার প্রমূখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা সাথে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়।




























