শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
আড়াইহাজারে নির্বাচন-গণভোট সচেতনতা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সালমা খাতুন

গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে আড়াইহাজারে ভোটারদের মধ্যে সচেতনতা জোরদারের লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, গণতন্ত্রের প্রতি নৈতিক দায়িত্বও। তাই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রত্যেক যোগ্য নাগরিককে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তাঁরা।

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান সভাপতিত্ব করেন। দুপ্তারা ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

স্থানীয় প্রশাসন, বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণ এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও এপিএমবি) সালমা খাতুন। 

তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ মাধ্যম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের পাশাপাশি গণভোটে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটাররা দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখেন। 

তিনি আরও বলেন, জনগণের সক্রিয়তা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পূর্ণাঙ্গ হয় না। তাই প্রত্যেক ভোটারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। 

বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। প্রথমবারের ভোটার, নারী ভোটার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ সহজ করতে প্রশাসন বিশেষ ব্যবস্থা নেবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানো এবং গণভোটের বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করার উপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, প্রচারণা, প্রশিক্ষণ ও তথ্যপ্রদান কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণের কাছে নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরা হবে। এতে ভোটগ্রহণের দিন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবেন।

সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা উপজেলার চারটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ছনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মাদরাসা ও চামুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোয় গিয়ে কর্মকর্তারা নির্বাচনী অবকাঠামো, প্রবেশগম্যতা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতিমূলক সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। প্রাথমিকভাবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সবাই সমন্বিতভাবে কাজ করলে আড়াইহাজারে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে এবং গণভোটের সফলতা দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রতিটি ভোটারকে আগামী ১২ ফেব্রুয়ারি নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। 






আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান