শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ই-ক্যাবের সঙ্গে বাড়িওয়ালাদের কী সম্পর্ক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। কিন্তু ই-ক্যাবের এমন প্রস্তাবের সরাসরি  বিরোধিতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।


এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দেওয়ার আইনটি দুই বছর আগে করা হয়েছে। সরকার এখন আর চুপ করে বসে থাকবে না। মহানগরী এলাকার বাড়ির মালিকদের তালিকা প্রণয়ন করা হয়েছে। এখন যেসব বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেন না, তাদের খুঁজে বের করতে বিশেষ অভিযান চালানো হবে। রিটার্ন দেওয়া এখন সহজ হয়েছে। অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা করেছি। এরপর বাড়িওয়ালাদের বোঝানোর চেষ্টা করেছি। এত কিছুর পরেও বাড়ির মালিকদের রিটার্ন জমা না দেওয়ার কোনও কারণ নেই।’


বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিল হলে ই-ক্যাবের লাভ কী?  ই-ক্যাব এনবিআরকে কেন এই প্রস্তাব দিয়েছে? ই-ক্যাবের সঙ্গে বাড়িওয়ালাদের কী সম্পর্ক? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় ই-ক্যাবের দায়িত্বশীল বেশ কয়েকজনের সঙ্গে। একইসঙ্গে কথা হয় ই-কমার্সের উদ্যোক্তাদের সঙ্গেও। জানা যায়, এই প্রস্তাবের মূল কারণ।


বাড়িওয়ালাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ সংগ্রহের প্রয়োজনীয়তা বাতিলের প্রস্তাব দেওয়া কারণ কী— জানতে চাইলে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা দুজনেই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে নির্বাহী পরিচালক সবচেয়ে ভালো বলতে পারবেন বলেও জানান নাসিমা আক্তার নিশা।


পরে ই–ক্যাবের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন  বলেন, ‘রাজস্ব বোর্ড নিয়ম করেছে— বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের বাড়িওয়ালার আয়কর রিটার্ন দাখিলের কপি সংগ্রহ করে এনবিআরে জমা দিতে হবে। কিন্তু ৮০ শতাংশ স্থাপনার মালিক এ বিষয়ে সহযোগিতা করেন না। অনেক অনুরোধ করে ৩০ শতাংশের কাছ থেকে রিটার্ন দাখিলের কপি সংগ্রহ করা গেলেও বাকি ৭০ ভাগ মালিক সরাসরি বলে দেন যে, তারা আয়কর রিটার্নের কপি দেবেন না। বারবার চাইলে মালিকরা তাদের স্থাপনা ছেড়ে দিতে বলেন। রাজস্ব বোর্ডের নিয়মটি ব্যবসাকে আরও কঠিন করেছে। এসব কারণে আমরা নিয়মটি বাতিলের প্রস্তাব করছি।’


জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘অনেক বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেন। কিন্তু সেই তথ্য অন্যকে দিতে চান না। আবার অনেক বাড়িওয়ালা আয়কর রিটার্ন দেন না। ফলে বাড়িওয়ালাদের কাছে রিটার্ন দাখিলের কাগজ চাইলে তারা অস্বস্তিতে ভোগেন। কারণ, তারা ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে চান না। এমনকি অনেকে বাসা ভাড়া দিতে চান না। এজন্য ই-ক্যাব থেকে প্রস্তাব করা হয়েছে— বাড়িওয়ালার আয়কর রিটার্ন দাখিলের কপি সংগ্রহ করার দায়বদ্ধতা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর না দিয়ে এনবিআর নিজে করুক। বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রয়োজনে বাড়িওয়ালার নাম ও ঠিকানা এনবিআরকে সরবরাহ করবে।’


আদতে একাজে ই-ক্যাবের কোনও লাভ আছে কিনা, বা বাড়িওয়ালাদের সুবিধার্থে ই-ক্যাব এ ধরনের প্রস্তাব দিয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে বিটুবি ই-কমার্সের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খান বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সবসময় যে কমার্শিয়াল প্লেসে হবে, তা তো না। অনেক ছোট ছোট প্রতিষ্ঠান আছে, ফেসবুক-কেন্দ্রিক, তারা হয়তো বাসা থেকেই পরিচালনা করছে। তারা যেখানে ভাড়া থাকে, সেই বাড়িওয়ালার কাছে আয়কর রিটার্নের কপি যদি চায়, বাস্তবিক অর্থে পাবে না। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি যে বাসায় ভাড়া থাকেন, সে বাসার বাড়ির মালিককে যদি বলেন— আপনার (বাড়িওয়ালা) আয়কর রিটার্নটা আমাকে দিতে হবে। তাহলে সে কিন্তু কমফোর্ট জোনে থাকবে না। বলবে যে, না-ভাই, আপনার এখানে থাকার দরকার নেই। আপনি অন্য কোথাও চলে যান।’


আশিকুল আলম আরও বলেন, ‘এছাড়া বাড়িওয়ালারা কী করে না করে ভাড়াটিয়াদের পক্ষে সে ব্যাপারে খুব বেশি তদারকি করার সুযোগ নেই। ফলে যদি কোনও ই-কমার্স প্রতিষ্ঠান কোনও একটা জায়গা ভাড়া নিতে চায় ‌ এবং ভাড়া নেওয়ার পর সে বাড়িওয়ালাকে বলে— কমপ্লায়েন্সের জন্য আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তারপর দাখিলের কপিটি আমাকে দিতে হবে। তাহলে তারা কিন্তু সেটা দিতে চাইবে না, বা কমফোর্ট জোনে থাকবে না। কারণ, অনেক সময় তারাও ঠিকভাবে আয়কর জমা দিচ্ছে না।’


এই ই-কমার্স উদ্যোক্তা  আরও বলেন, ‘এখানে সরকারের ইনটেশন খুবই পরিষ্কার। তারা স্বচ্ছতা তৈরি করতে চাচ্ছে। কিন্তু একটা উদীয়মান প্রতিষ্ঠানের কথা যদি ভাবেন, তাহলে এটা বিজনেসের জন্য একটা প্রতিবন্ধকতা। যেহেতু সে বাসা ভাড়া নেবে, আর তখন যদি তাকে বাধ্যতামূলক বাড়িওয়ালার আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ সংগ্রহ করতে হয়, সেটা সম্ভব না।’


তিনি জানান,  তবে আয়করের টিন (টিআইএন) সার্টিফিকেট ভাড়াটিয়ার পক্ষে সংগ্রহ সম্ভব হতে পারে। যে কমপ্লায়েন্সের জন্য আপনার এনআইডি এবং টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট যদি থাকে, তাহলে ওই টিন-ধারী রিটার্ন দিয়েছে নাকি দেয়নি— সে ডকুমেন্টস আয়কর বিভাগের কাছে আগে থেকে থাকার কথা। ফলে রিটার্ন জমা দেওয়ার বিষয়টি জানতে চাওয়া ভাড়াটিয়ার জন্য শুভকর নয়। বরং বাড়িওয়ালা এটা ভাড়াটিয়ার কাছে চাইতে পারে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী