শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

ইউরোপের উদ্দেশে ভয়াল যাত্রা চলছেই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৯ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মৃত্যুঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে ভয়াল যাত্রা থামছেই না। গত বছর বিশ্বের সবচেয়ে আলোচিত এ কাণ্ড এ বছরও অব্যাহত আছে। সাইপ্রাস থেকে বুলগেরিয়া, সার্বিয়া, অস্ট্রিয়া হয়ে ইউরোপের উন্নত দেশগুলোতে অভিবাসনের লক্ষ্যে এখনো পথে পথে আছেন অনেকেই; লিবিয়া উপকূল হয়ে সাগরপথে ইউরোপে অনুপ্রবেশে ইচ্ছুকদের সংখ্যাও কম নয়। তাদের মধ্যে আবার উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশিও আছেন। এমন ঝুঁকিপূর্ণ ইউরোপ যাত্রায় পথেই ঝরে পড়ছে অসংখ্য প্রাণ। সর্বশেষ ইউরোপের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিউনিসিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটেছে।


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যমতে, ২০২৩ সালে অবৈধভাবে সমুদ্রপথ হয়ে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার জন। একই বছর সমুদ্রপথে শুধু ইতালিতে অনুপ্রবেশ ঘটেছে এক লাখ ৫৩ হাজার অভিবাসীর। ২০২২ সালের একই সময়ের তুলনায় এটি ৬২ শতাংশ বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২২ সালে ৯৫ হাজার ৭৫৮ জন এবং ২০২১ সালে ৬৩ হাজার ৬২ জন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশ করেন।


লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে নৌকায় আগুন লাগার ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি ৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ওই নৌকায় মোট ৫২ জন ছিলেন। অবশিষ্ট ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের মধ্যে ২৬ জনই বাংলাদেশি। তাদের মধ্যে ২৫ জন তিউনিসিয়ার জর্জিস শহরে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) ক্যাম্পে আছেন। আর একজন খুবই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন। অন্যদিকে মৃত ৯ বাংলাদেশিকে জর্জিসের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ত্রিপোলির বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তিউনিসিয়ার জর্জিস শহরে রওনা হয়েছেন। আজ তারা সেখানে পৌঁছবেন। কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা নিশ্চিতকরণ এবং মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।


ঘটনার বিষয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাসানাত মো. খায়রুল বাশার  বলেন, তিউনিসিয়ার জর্জিস উপকূলে ভূমধ্যসাগরে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ইউরোপ যাওয়ার পথে নৌকায় আগুন লেগে ৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের দূতাবাসের কর্মকর্তারা জর্জিসের উদেশে রওনা হয়েছেন। তারা গিয়ে মৃত ৯ জনের পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সব রকমের চেষ্টা অব্যাহত রেখেছি। আইওএমের মাধ্যমে আমরা মৃতদেহ দেশে পাঠানোর চেষ্টা করব। যদি না হয় তা হলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর চেষ্টা করব। তবে আমি একটা কথা বলবÑ কেউ যেন অবৈধ পথে ইউরোপ না যায়।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী