শিরোনাম
নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন ধুনটে ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১৪ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ফতেপুরকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার আড়াইহাজারে হাবিবুর রহমান হবির সমর্থনে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন এমপি রতন
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াত, সেই খসড়া পর্যালোচনা করছে। তবে বিএনপি বলছে, পুরো সংবিধান বিলুপ্তির সুযোগ নেই। অন্যদিকে বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, সরকারকে প্রয়োজনে আরো সময় দেয়া হবে। কিন্তু ঘোষণাপত্র প্রকাশের প্রশ্নে কোনো ছাড় নয়।


লাল সবুজের মানচিত্রজুড়ে এই যে ৫৬ হাজার বর্গমাইল। এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি ৫২, কি ৬৯, ৭১ কিংবা ৯০। কিন্তু তবুও তো আক্ষেপ- এতো রক্ত, এতো জীবনের বিনিময়েও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও। আর তাই তো চব্বিশে এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় দুই হাজার মানুষের জীবন। মূলত, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আল্টিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কতদূর?


সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আল্টিমেটাম অনুযায়ী- সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।


প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূস বার বার বলছেন সবাই মিলে যেটার সাথে আছে সেখানে তিনি আছেন। তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। সে জায়গায় আমাদের রাজনৈতিক দল, আমাদের শিক্ষার্থীরা ও ছোট দল সবাই যদি এক ঐক্য মতে আসে তাহলে তো সে জায়গায় আমাদের না থাকার কিছু নেই।’


এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর খসড়া প্রস্তবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে, সরকারের তরফ পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছে তারা। আলোচনাও প্রস্তুত বিএনপিও। তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘ঘোষণাপত্র ওদের ব্যাপার কীসের ঘোষণাপত্র জানি না। ওদের বয়স তো আমাদেরও ছিল। আমরা যখন তরুণ ছিলাম আমরাও আন্দোলন করেছি। তখন আমাদের ঘোষণাপত্র লাগেনি। তখন তো এই সংবিধান রেখেই করেছি তা তো বাতিল করতে হয় নি।’


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলে, ‘জুলাই ছাত্র জনতার আন্দোলনে জাতীয়ভাবে কিছু থাকা উচিত। এই কাজটি করার দরকার ছিল ৫ আগস্টের পরপরই। ওরা একটা ড্রাফ্ট করেছে এবং আমাদের মতামত অফিসিয়ালি চাচ্ছে। সে কারণে আমরা আলোচনা করে ঠিক করবো বলেছি।’


সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে, আরো সময়ের প্রয়োজন হলে আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা। তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই।


জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ‘আমরা এইটাতেই দৃঢ়ভাবে অবস্থান করছি। এটার একটা দালিলিক প্রমাণ প্রয়োজন। সেটারক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না।’


রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে, কেন ৭১‌ ব্যর্থ হয়েছিল, তার জন্যই প্রয়োজন চব্বিশের ঘোষণা পত্রে। তিনি বলছেন, এই চব্বিশের অভ্যুত্থানে ঠিক কি কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র।


রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘চব্বিশের অভ্যুত্থান হয়েছে বাস্তবে। শেষ মুহূর্তে এসেছে একদফা এক দাবি। শেখ হাসিনা তুই কবে যাবি। এই স্লোগান হচ্ছে তাদের শেষ দাবি। দাবির পেছনে কি ছিল? ২ হাজারের কাছাকাছি মানুষের নিহত হয়েছে।’


তিনি বলছেন, চব্বিশ ব্যর্থ হলে অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে- তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা হবে- হয়ত অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। 


আরও খবর




পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

ভরা মৌসুমে জেলেদের জালে নেই ইলিশ, সাগরপারে জেলেদের স্বপ্নে দুশ্চিন্তার ছাপ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

সবুজায়নের অঙ্গীকারে গাজীপুরে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা কমিটি গঠন

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক