শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্র থেকে মাঠ, আতঙ্কে ইসি কর্মকর্তারা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে দেশের দুটি উপজেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা হয়। এসব ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।



ইসি কর্মকর্তারা বলছেন, ধারাবাহিক এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।


ইসি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। একই দিন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। একপর্যায়ে তারা তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে মাথার কাছে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এসব ঘটনার পর থেকেই নির্বাচন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ইসি সচিবালয়ের সূত্র বলছে, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর কমিশন নড়েচড়ে বসেছে। ভোটের দায়িত্বে থাকা সব কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।


ইসির এক কর্মকর্তা বলেন, তারপরও আমাদের মধ্যে থেকে ভয় যাচ্ছে না। নির্বাচনের জন্য নানা কাজ করতে আমাদের দীর্ঘ সময় ধরে অফিসে থাকতে হয়। বাসায় ফেরার সময় কমিশনের স্টিকার গাড়ি থেকে খুলে বাসায় ফিরছি। এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। তবে কমিশন আমাদের আশ্বাস দিয়েছে, অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।



মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার পর তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইসির সিনিয়র সচিব মাঠপর্যায়ের সব কর্মকর্তার সঙ্গে ভার্চুয়াল (জুম) সভা করেন। সভায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।


শরিফ ওসমান হাদির ওপর হামলা এবং নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার পর নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করে। রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।


বৈঠক সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করেন—নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই চোরাগোপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাসের তৎপরতা বাড়তে পারে।


বৈঠকে হামলার ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি বড় কোনো পরিকল্পনার অংশ—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানতে চান, দিনে-দুপুরে একজন প্রার্থীকে হামলার পর হামলাকারীরা কীভাবে পালিয়ে গেল।


তিনি বলেন, পর্যাপ্ত চেকপোস্ট ও তল্লাশি থাকলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব ছিল।


জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জানান, ঘটনার পর রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগের কারণে গোয়েন্দা কার্যক্রম ব্যাহত হয়েছে।



ইসি বৈঠক সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।


বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, চোরাগোপ্তা হামলা কোনো বড় পরিকল্পনার অংশ কি না, নাকি এটি বিচ্ছিন্ন ঘটনা—তা নিয়ে আলোচনা হয়েছে। যদি এটি বড় পরিকল্পনার অংশ হয়, তাহলে অতীতে তা প্রতিরোধে কোনো ঘাটতি ছিল কি না এবং হামলাকারীরা যেভাবে পালিয়ে গেছে, সেখানে কোনো ব্যর্থতা ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।



তিনি বলেন, বার্তাটি খুবই স্পষ্ট—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। মাঠপর্যায়ে যে চোরাগোপ্তা হামলাগুলো ঘটেছে, সেগুলোর প্রকৃতি নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এসব প্রতিহত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


বিভিন্ন সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। সেটি ব্যর্থ করতেই এই বৈঠক আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।



আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে জামিনে মুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের বেপরোয়া আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ইসি।


কমিশনার সানাউল্লাহ বলেন, আগে গ্রেফতার হওয়া অনেক চিহ্নিত সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে সমাজে অবস্থান করছে। তাদের চলাচল ও কার্যক্রম সীমিত করতে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।


তিনি বলেন, ডিটারেন্স তৈরি করতে বেশি চেকপোস্ট বসানো, সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং অবৈধ অস্ত্র ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা হয়েছে। আমাদের জানানো হয়েছে, ‘রেবেল হান্ট’ অপারেশনের দ্বিতীয় ধাপ শনিবার (১৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। গোয়েন্দা তথ্যের সমন্বয় জোরদার করা হচ্ছে, বিশেষ করে সীমান্ত ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকায়।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে না—এমন হুমকি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের বিদেশি নম্বর থেকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসি সূত্র।


সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকেই কমিশনারদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনা করা হয়েছে।


এক কমিশনার জানান, ইসির সিনিয়র সচিবকে মেসেজ দিয়ে বলা হয়েছে— ‘নির্বাচন হবে না, বড় ধরনের হামলা করা হবে।’


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ মাঠপর্যায়ের কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়া তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে ইসি।


জানা যায়, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরও একটি গাড়িসহ অতিরিক্ত এসকর্ট চাওয়া হয়েছে। এছাড়া চার কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানের জন্য বলা হয়েছে।


ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব