শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

কোন্দলের প্রতীক হয়ে উঠেছে কুমিল্লা-ময়মনসিংহ সিটি নির্বাচন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের তৃণমূলে যে কোন্দল ও বিভক্তি তৈরি হয়েছে, তা নির্বাচন পরবর্তীতেও অব্যাহত রয়েছে। এখনও কোন কোন জায়গায় সহিংসতার কথা শোনা যাচ্ছে। যদিও এই কোন্দল ও বিভক্তি ঠেকাতে আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর নির্দেশনাও উচ্চারণ করেছেন বারবার। ইতোমধ্যে দলীয় কোন্দল এবং বিভক্তি মেটাতে বিভাগীয় নেতাদেরকে দায়িত্বও দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুধু তাই নয়, এই বিভক্তি ঠেকাতে সামনের উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ক্ষমতাসীন দলটি। কিন্তু এসব উদ্যোগের মাধ্যমে দলটি তার অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সক্ষম হচ্ছে না। বরং দিন দিন তা বেড়েই চলছে। সামনের দিনগুলোতে আরও বাড়বে সেই বার্তাই দিচ্ছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন। কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন যেন আওয়ামী লীগের কোন্দলের প্রতীক হয়ে উঠেছে।


আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। এই দুই সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করছেন আওয়ামী লীগেরই প্রার্থী। যদিও অন্যান্য দলের প্রার্থীও রয়েছে। কিন্তু আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী থাকার কারণে পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিষেদাগার করছেন, একজন অন্যজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন। ফলে দলীয় কর্মীরাও বিভক্ত হয়ে পড়ছেন এবং নিজেদের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটছে।


জানা গেছে, কুমিল্লা সিটি উপনির্বাচনের মেয়র পদে নির্বাচন করছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনা। অন্যদিকে মেয়র পদে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগেরই আরেক নেতা নূর উর রহমান মাহমুদ তানিম। ডা. তাহসিন বাহার সূচনা ও নূর উর রহমান মাহমুদ তানিম এই দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচন প্রচারণায় একে অন্যের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।


এদিকে নির্বাচন ঘিরে বিভাজন বাড়ছে ময়মনসিংহ আওয়ামী লীগেও। জাতীয় নির্বাচনে দলের স্বতন্ত্রপ্রার্থীদের উন্মুক্ত করে দেওয়ায় মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে কাজ করেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনেও দেখা যাচ্ছে একই চিত্র। কেউ দলীয় প্রার্থী কেউ স্বতন্ত্রপ্রার্থীর হয়ে রয়েছেন মাঠে। 


জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতুর রহমান শান্তকে মনোনয়ন দেয় দল। অন্যদিকে স্বতন্ত্রপ্রার্থী হন দলটির সহ-সভাপতি শামীম হক। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই। সঙ্গত কারণেই টিটু বড় ভাইয়ের পক্ষে জাতীয় নির্বাচনে কাজ করেন। তবে ফলাফলে সাধারণ সম্পাদক মোহিতুর রহমান নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।


এবার ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র ইকরামুল হক টিটুসহ ছয়জন। এর মধ্যে জাতীয় পার্টির একজন ছাড়া বাকি পাঁচজন আওয়ামী লীগের বড় পদধারী নেতা। এমনকি মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতিও আছেন প্রার্থিতায়। ফলে নিজ দলীয় একাধিক প্রার্থী হওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন। পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে টিটু-শান্তর বিরোধপূর্ণ অবস্থানও সামনে এসেছে। এ রকম বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূলের কোন্দলের প্রতীক হয়ে উঠেছে এখন কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন।


আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব