
মো:ইয়াছিন সরকার কুমিল্লা মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন-এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। হামলায় আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।দেশের একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছিতার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।




























