শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের অঙ্গীকার মনিরুল হক চৌধুরীর

প্রকাশিত:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ০২ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বৃহৎ উন্নয়ন পরিকল্পনার অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত “আমার স্বপ্ন, আমার কুমিল্লা” শীর্ষক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এই অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে কুমিল্লার সার্বিক উন্নয়নে সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবো।তিনি বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে নিয়ে অবিলম্বে কুমিল্লা বিভাগ গঠন করতে হবে। আমি সংসদে গেলে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবো।কুমিল্লা বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অথচ বিমানবন্দরের পাশেই রয়েছে কুমিল্লা ইপিজেড, যেখানে নিয়মিত বিদেশি বিনিয়োগকারীরা যাতায়াত করেন। বিমানবন্দর চালু হলে ইপিজেডে বিনিয়োগ বাড়বে এবং এ অঞ্চলের প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে। কুমিল্লা বিমানবন্দর চালু করা আমার অন্যতম অগ্রাধিকার পরিকল্পনা।সিটি করপোরেশন বিষয়ে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১১ বছর পার হলেও এটি এখনো পূর্ণাঙ্গ মেগাসিটিতে রূপ নিতে পারেনি। সীমানাও বাড়ানো হয়নি। আমি নির্বাচিত হলে কুমিল্লা সিটিকে মেট্রোপলিটন সিটিতে উন্নীত করা ও সীমানা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।নগরীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট বর্তমানে কুমিল্লা নগরীর অন্যতম প্রধান সমস্যা। পুরোনো ও সংকীর্ণ সড়কে খণ্ডিত পরিকল্পনায় এ সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন বৃহৎ ও সমন্বিত পরিকল্পনা। শহরকে বিকেন্দ্রীকরণ করে দক্ষিণাঞ্চলে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থানান্তর এবং উত্তরে গোমতী নদীর তীর ঘেঁষে উপশহর গড়ে তোলার মাধ্যমে নগরীর চাপ কমানো সম্ভব।পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কুমিল্লার নিত্যদিনের সমস্যা। পুরোনো দখলকৃত খাল উদ্ধার ও পুনঃখনন, ড্রেন প্রশস্তকরণ এবং বড় খালের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা যাবে। নির্বাচিত হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে কুমিল্লার বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। জগন্নাথপুরে জমে থাকা বর্জ্য পাহাড়ের রূপ নিয়েছে, যা ওই এলাকার মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ সমস্যা সমাধানে আধুনিক ‘ওয়েস্ট রিসাইকেল প্রজেক্ট’ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, কোটবাড়ি ও লালমাই পাহাড়কে কেন্দ্র করে স্যাটেলাইট সিটি ও ইকো-ট্যুরিজম হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক ও সরাসরি রেললাইন (কর্ড লাইন) স্থাপনের কাজ অনেক দূর এগিয়েছে। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে সম্মতি দিয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন