শিরোনাম
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ দুই জনকে আটক করেছে কোস্ট গার্ড অবশেষে দখলমুক্ত হলো লাকসাম নবাব ফয়জুন্নেছা জাদুঘরের প্রবেশপথ
বুধবার ১৭ জুন ২০২৬
বুধবার ১৭ জুন ২০২৬

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২ , পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন।

প্রকাশিত:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোতালেব হোসেন(কুমিল্লা)।।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুরে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্র জানায়, আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এই সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

সংঘর্ষ চলাকালে দেলোয়ার হোসেন নয়ন ও মোঃ আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে অন্তত ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ঘটনার পরপরই পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে আলীয়ারা গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


স্থানীয়রা জানান, এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নতুন নয়। এর আগে গত ৩ আগস্ট ২০২৫ সালে একই বিরোধের জেরে আলাউদ্দিন নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন এলাকা ছাড়তে বাধ্য হয়।

সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় বাস্তুচ্যুত পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। সেই উত্তেজনারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারের এই প্রাণঘাতী সংঘর্ষে।


এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 




আরও খবর




কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩

বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ই’য়াবাসহ যুবক গ্রেপ্তার

মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয়: বল্লীতে দিদারুল আলমের ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রশংসাপত্র ও স্মারক পেলেন উজ্জল মিয়া

পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল র‍্যালি,অংশ নিলেন হাজারো ফুটবলপ্রেমী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কাজিপুরে ইছামতী নদীতে অজ্ঞাত মরদেহ ঘিরে চাঞ্চল্য

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

পত্নীতলায় বিড়ালের টিকাদান কর্মসূচি

পত্নীতলায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

‘মুখ দেখে বিচার নয়’—ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পুলিশ সুপার

গাইবান্ধা টিভি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ

ভোলার কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন দিনার মাহমুদ

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার,আটক ৩