শিরোনাম
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

লাঙ্গলবন্দে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদের ছেলে মাহামুদুল হাসান শুভর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পরে ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন শুভর মা নার্গিস মাকসুদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের একটি পক্ষ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

তবে অভিযোগ অস্বীকার করে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপিপুত্র আবুল কাউসার আশা বলেছেন, পরে কী হয়েছে, তা তাঁর জানা নেই।

নার্গিস মাকসুদের অভিযোগ, আবুল কাউসার আশা ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের একটি পক্ষ জোরপূর্বক লাঙ্গলবন্দে তাঁর ছেলে মাহামুদুল হাসান শুভর অফিসে ঢুকে ভাঙচুর করে। এ সময় অফিসের ম্যানেজারদের মারধর করা হয়। পরে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

নার্গিস মাকসুদ বলেন, লাঙ্গলবন্দে তাঁদের নিজস্ব জায়গায় ছেলে মাহামুদুল হাসান শুভ একটি আধুনিক জিমনেসিয়াম গড়ে তুলেছিলেন। পরে স্থানীয়ভাবে চাপ ও হুমকির কারণে জিমটি সরিয়ে নিতে বাধ্য হন তাঁরা। তাঁর দাবি, জিম সরিয়ে না নিলে তাঁদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করা হবে বলে স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। পরে কোনো আইনি জটিলতায় না গিয়ে এক সপ্তাহের মধ্যে জিমের সব সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।

তবে জিম সরিয়ে নেওয়ার পরও বিরোধের অবসান হয়নি বলে দাবি করেন নার্গিস মাকসুদ। তাঁর ভাষ্য, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর যাত্রাপথে শুভেচ্ছা জানিয়ে ফেরার সময় আবুল কাউসার আশা ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের একটি পক্ষ তাঁদের ছেলের অফিসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।


নার্গিস মাকসুদের আরও অভিযোগ, তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। পেপার মিলের সঙ্গে জমিসংক্রান্ত আলোচনা আলাদা বিষয় হলেও সেখানে অন্য পক্ষ কেন হস্তক্ষেপ করছে এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে কেন তালা দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনার পর নিজের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন নার্গিস মাকসুদ। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে আবুল কাউসার আশা বলেন, ‘আমরা আমাদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে গিয়েছি। পরে কী হয়েছে, আমার জানা নেই।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে লোকজনকে সরিয়ে নিয়ে এসেছি। কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত নই। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’



আরও খবর




লাঙ্গলবন্দে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর

সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু

আড়াইহাজারে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে তিন হাসপাতালকে লাখ টাকা জরিমানা

চিরিরবন্দরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রামে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জামাল হোসেন

বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

দিনে জনসেবা, রাতে ‘গরিবের ডাক্তার’ চেয়ারম্যান লিয়াকত

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্টের এসএসসি-দাখিলে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চন্দনাইশে ২টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অষ্টগ্রামের কাস্তুল মাঠে বিদ্যুতের খুঁটি,খেলাধুলায় মারাত্মক সমস্যার সৃষ্টি অভিযোগ ছাত্রছাত্রী ও এলাকাসীর

সুন্দরবনে জেলেদের পাসে টাকার খেলা,৪ স্টেশনে সপ্তাহে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য

চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

শেরপুরে 'স্ববল' প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নারীরা আজ আর পরিবার বা সমাজের বোঝা নয়: এমপি রেজাউল ইসলাম রেজু

আড়াইহাজারে প‌রি‌বেশ দূষ‌ণের দা‌য়ে তিন হাসপাতালকে লাখ টাকা জরিমানা