
।
মান্দা প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (২২ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযানে নামে। এ সময় প্রসাদপুর থেকে চকগোপালগামী পাকা রাস্তার ওপর জনৈক মো. মামুনের মুদি দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ আল আমিনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আল আমিন মান্দা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. সোহেল রানা ও মোছা. আঙ্গুরী বেগমের ছেলে।
মান্দা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।



























