শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

আমেরিকান তরুণ প্রবাসী লেখক দিপুর পথচলা

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:শনিবার ০১ মার্চ ২০২৫ | হালনাগাদ:শনিবার ০১ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মাহমুদুল আলম দিপু সময়ের একজন পাঠকপ্রিয় লেখক। স্বপ্নবাজ তরুণ হিসেবে তিনি তার কাজে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন নিয়মিত। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। মাহমুদুল আলম দিপুর বাবার নাম শফি উদ্দিন। তিনি ছিলেন একজন মাওলানা। তার মায়ের নাম রাজিয়া বেগম। পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মাঝারি গড়নের দিপু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ডাটা সায়েন্স নিয়ে কাজ করছেন তিনি। কাজের পাশাপাশি লেখালেখিকে নিয়েছেন নেশা হিসেবে। এবারের বইমেলায় তার লেখা ‘২৯৩ মিলিয়ন ডলার ও আমি’ বইটি বেশ সাড়া ফেলেছে। 

ছোটোবেলা থেকেই বইয়ের প্রতি ঝোঁক ছিল মাহমুদুল আলম দীপুর। শৈশবে একবার বেড়াতে গিয়েছিলেন মামার বাসায়। সেখানেই মামার বুক শেলফ ঘেঁটে পেয়ে যান নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘জোছনা ও জননীর গল্প’ বইটি। বইটির লেখা ছোট্ট দিপুর মনে ভীষণ নাড়া দিয়েছিল। সেই থেকে হুমায়ূন আহমেদের লেখার ভক্ত হয়ে ওঠেন তিনি। শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “বয়স তখন ১০ কিংবা ১১, মামা বাড়ি বেড়াতে যাই আমি। ঘরের ভেতর ঢুকে দেখি মামা নেই। নজর পড়ল টেবিলের উপর। সেখানে অগোছালো বেশ কয়টি বই। তার মাঝ থেকে একটি বই আমার দৃষ্টি আকর্ষণ করল। বইটার নাম জোছনা ও জননীর গল্প”।

এভাবেই শুরুতে একজন তুখোড় পাঠক হয়ে ওঠেন মাহমুদুল আলম দিপু। পড়েছেন প্রচুর বই। এক সময় তাকে পেয়ে বসে লেখালিখির নেশা। প্রবাস জীবনে ব্যস্ততার ফাঁকে ফাঁকে গুঁটি গুঁটি হাতে একদিন লিখে ফেললেন একটা বই। তার প্রবাস জীবন, বন্ধুদের জীবনের গল্প নিয়ে লিখে ফেললেন ‘২৯৩ মিলিয়ন ডলার ও আমি’ নামে একটি বই। বইটি তিনি লিখে শেষ করেন ২০১১ সালে। এরপর নিজেই বইটির ইংরেজি অনুবাদ করেন। ২০১৩ সালে বইটি আমেরিকাতে প্রকাশিত হয়। এ বছর অমর একুশে গ্রন্থমেলাতেও বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের ও বাংলা ভাষী পাঠকদের জন্য। বইটি প্রকাশ করেছে মানচিত্র প্রকাশন। লেখক মাহমুদুল আলম দিপু মনে করেন পাঠক তার বইটিকে সহজ ও সাবলীলভাবেই গ্রহণ করবে।

‘২৯৩ মিলিয়ন ডলার ও আমি’ বইটি মূলত এক প্রবাসীর জীবন উপাখ্যান। এই গল্পে লেখক তার নিজের জীবন, তার মৃত বন্ধু খালেকের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন। শাশ্বত মৃত্যুকে যে এড়ানো যায় না তা তিনি দেখেছেন বেশ কাছ থেকেই। সেখান থেকেই তার মনের মধ্যে জমে থাকা শব্দ বাক্য জোড়া দিয়ে তিন লিখেছেন এই উপন্যাসটি।

লেখক মাহমুদুল আলম দিপু প্রবাসে জীবন অতিবাহিত করলেও বাঙালিয়ানা ভুলে যাননি। এখনো সুযোগ পেলে বাঙালি খাবার খেতে পছন্দ করেন। হাইওয়েতে গাড়ি ড্রাইভ করা যার শখ। অবসরে বই পড়েন, লেখালিখি করেন। সুযোগ পেলে নতুন কিছু নিয়ে শিখতে তার আগ্রহের কমতি থাকে না। তিনি বর্তমানে কাজ করছেন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে। একদিন তিনি ক্ষুধামুক্ত সুন্দর পৃথিবী তৈরির স্বপ্ন দেখেন!

ব্যক্তিজীবনে লেখক মাহমুদুল আলম দিপু এক কন্যা সন্তানের জনক। স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি বসবাস করছেন যুক্তরাষ্ট্রে।


আরও খবর




রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ