শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

মাথায় ১০ বার আঘাত, ২৭ বছরেই অবসরে অজি ক্রিকেটার

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

হাইস্কুলে পড়ার সময়ে ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। উইল পুকোভস্কির জীবনটা এরপর থেকে কেটেছে আঘাতে আঘাতে। আরও স্পষ্ট করে বললে মাথায় পাওয়া আঘাতে। পেশাদার ক্রিকেটে ৭ বছরে ১০ বার বল লেগেছে মাথায়। একের পর এক কনকাশনে জীবনটাই হয়ে গিয়েছে বিপন্ন। অস্ট্রেলিয়ার হয়ে ১ টেস্ট খেলার পরেই তাই বিদায় বলতে বাধ্য হলেন পুকোভস্কি। 



অজি ক্রিকেটে ৪৬০ নম্বর ব্যাগি গ্রিন ক্যাপের মেয়াদ তাই শেষ হলো ১ টেস্টেই। একের পর এক কনকাশনে পড়ে ২৭ বছর বয়সেই নিজেকে সব ধরণের ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছেন উইল পুকোভস্কি। অস্ট্রেলিয়ান এসইএন রেডিওতে দেয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়ে দেন এই ওপেনিং ব্যাটার। 


রেডিওতে সাক্ষাৎকারে পুকোভস্কি বলেন, 'আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, কিন্তু বারবার মাথায় আঘাত পাওয়ার পর বুঝেছি—এটা আমার শরীরের জন্য আর সম্ভব নয়। আমি জানি, আমার এই সিদ্ধান্তে অনেকেই হতাশ হবে, কিন্তু আমার কাছে এটা এখন জীবন-মরণের প্রশ্ন। আমি আর ক্রিকেট খেলতে পারবো না।'



২০১৭ সালে নিজের ডেব্যু ম্যাচেই ফিল্ডিং করার সময় মাথায় বলের আঘাত পান পুকোভস্কি। সেই বছর অক্টোবরে কুইন্সল্যান্ড এবং নভেম্বর মাসে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচের সময় বল আঘাত করে তার হেলমেটে। ২০১৮ সালের মার্চে ফের আঘাত পান। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পেয়েছিলেন ব্যাটের আঘাত। সেই বছর ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেও বলের আঘাতে মাঠ ছাড়তে হয় তাকে। 



২০২১ ও ২০২২ সালে একবার করে আঘাতের পর ২০২৪ সালের জানুয়ারি এবং মার্চ মাসে ফের মাথায় চোট লাগে তার। এতসব আঘাতের পর ক্রিকেট ছেড়ে দেয়ার পরামর্শ দেন ডাক্তাররা। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার রাইলি মেরেডিথের বাউন্সার আঘাত হেনেছিল পুকোভস্কির মাথায়। সেটাই তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইনিংস। 


নিজের অবসরের কথা জানিয়ে এই ব্যাটার বলেন, ‘জীবন যেখানে সংশয়ে, সেখানে আবার পেশাদার খেলাধুলার জগতে ফেরাটা খুব কঠিন ছিল। আমি আর ঝুঁকি নিতে চাই না। সর্বশেষ কনকাশনের পর কিছু কিছু উপসর্গ রয়েই গিয়েছিল। আর এ কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’ 


২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার জন্য সব সময়ই স্বপ্ন ছিল। ২০২১ সালে নিজেকে সে জায়গায় পেয়েছিলাম। আমার স্বপ্ন সেখানেই থেমে যায়নি। ব্যাটিং ইউনিটের নেতা হতে চেয়েছিলাম। খেলতে চেয়েছিলাম ১০০ টেস্ট। দুর্ভাগ্যবশত এক টেস্টেই শেষ হয়ে গেল।’


৭ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩৬ ম্যাচে ৪৫.১৯ গড়ে পুকোভস্কি করেছেন ২৩৫০ রান। ৭টি সেঞ্চুরি করা ওপেনারের সর্বোচ্চ অপরাজিত ২৫৫।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল