শিরোনাম
চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি ও জলাশয় দখলের অভিযোগ

প্রকাশিত:বুধবার ০২ জুলাই ২০২৫ | হালনাগাদ:বুধবার ০২ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


 আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক  :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে মধ্যনগর শহীদ মিনার চত্বরে দুই শতাধিক এলাকাবাসী মানববন্ধন করেন এবং উপজেলা প্রশাসনে ২৬ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন।

স্থানীয়দের অভিযোগ, মোশাহিদ তালুকদার দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে মধ্যনগর ইউনিয়নের করুয়াজান মৌজার সরকারি খাসজমি ও জলাশয় দখলে নিচ্ছেন এবং স্থানীয়দের ব্যবহারে বাধা দিচ্ছেন। 

মানববন্ধনে অংশ নিয়ে করুয়াজান গ্রামের ষাটোর্ধ্ব বীরেন্দ্র সরকার বলেন, “আগে এই মাড়াইখলায় আমরা গরু-ছাগল চরাতাম। এখন মোশাহিদ তালুকদারের লোকজন জায়গাটি দখলে নিয়েছে। এমনকি আমাদের বাড়ির সামনের বিলটিও দখলের চেষ্টা চলছে।”

একই অভিযোগ করেন শাহপুর গ্রামের নূর আলম। তিনি বলেন, “আমরা ছোটবেলা থেকে মাড়াইখলা উন্মুক্তভাবে ব্যবহার করে আসছি। ১০ বছর আগে একবার একটি প্রভাবশালী মহল এটিকে তালুকী সম্পত্তি বানাতে চেয়েছিল। তখন আমরা এলাকাবাসী মিলে চাঁদা তুলে জায়গাটি রক্ষা করি।”

করুয়াজান গ্রামের মোফাজ্জিল হোসেন আকাশ জানান, “গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপির প্রভাব খাটিয়ে মোশাহিদ তালুকদার গোচারণভূমি দখল করেন। এখন তিনি গোড়াডুবা বিল ইজারা নিয়ে করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয়ে স্থানীয়দের মাছ ধরতে বাধা দিচ্ছেন। অথচ এক সময় এই জলাশয় সংরক্ষণের আন্দোলনে তার ভাই-ই নেতৃত্ব দিয়েছিলেন।”

মাছুয়াকান্দা গ্রামের মো. সাগর মিয়া অভিযোগ করেন, “আমরা জন্ম থেকেই এই জলাশয় ও গোচারণভূমি ব্যবহার করে আসছি। কিন্তু এখন মোশাহিদ তালুকদার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে সেখান থেকে বিতাড়িত করছেন। তার অনুসারীদের দ্বারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন হুমকি-ধমকিরও শিকার হচ্ছেন।”

অভিযোগ অস্বীকার করে মোশাহিদ তালুকদার বলেন, “আমি কোনো দখলে জড়িত নই,আমাকে হেয় প্রতিপন্ন  করার জন্য রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।”

জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহম্মেদ মিলন বলেন, “ঘটনা জানতাম না। দলীয় নাম ভাঙিয়ে কেউ বেআইনি কাজে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে।”

মধ্যনগর ইউএনও উজ্জ্বল রায় জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




আরও খবর




চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন