শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

মনপুরার বিছিন্ন দ্বীপ থেকে যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ চরমে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মো কামরুল হোসেন সুমন,সুমন:

ভোলা জেলার মনপুরা দ্বীপ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন উপজেলা মনপুরা। প্রায় ৪০০ বছরের পুরনো এই দ্বীপে এখন দেড় লাখেরও বেশি মানুষের বসবাস।নৌ-পথ ছাড়া এই দ্বীপের মানুষের যাতায়াতের বিকল্প কোনো মাধ্যম নেই। ঝুঁকিপূর্ণ কাঠের নৌকা আর স্প্রীড বোট দেড় লক্ষ মানুষের যাতায়াত এর একমাত্র ভরসা হয়ে দারিয়েছে। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত উত্তাল মেঘনা পাড়ি দেয় মনপুরা দ্বীপের সাধারন বাসিন্দারা। যাতায়াতের এই সীমাহীন দুর্ভোগ মনপুরার বাসিন্দারদের কে ভোগায় প্রতিনিয়ত। বিনা চিকিৎসায় স্বজনের মৃত্যুর শোকও বয়ে বেড়াচ্ছে অনেক পরিবার। দুপুর ৩ টার পর মনপুরার সাথে আর কোন যোগাযোগ থাকে না পাশের উপজেলা গুলোর সাথে । অনুমোদনহীন স্পিডবোট, মালবাহী ট্রলার কিংবা জরাজীর্ণ সি-ট্রাকে করেই মনপুরা বাসি পাড়ি দেন উত্তাল মেঘনা।
এই দ্বীপবাসীকে মনপুরা রামনেওয়াজ লঞ্চ ঘাট দিয়ে যাতায়াত করতে হয়। প্রতিদিন এই ঘাট দিয়ে আনুমানিক ৩ হাজার যাত্রী ঢাকা – ভোলা সহ বিভিন্ন স্থানে আসা যাওয়া করেন। কিন্তু বিগত ১০ বছরে ঘাটের আশানুরূপ উন্নয়ন না হওয়ায় এ পথে যাতায়াতকারী শিশু, নারী, বৃদ্ধসহ সবাইকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ। এলাকার যাতায়াত ব্যবস্থার রক্ষণা বেক্ষণ ও উন্নয়নের জন্য ট্যাক্স-টোলসহ বিভিন্ন খাতে বিআইডব্লিউটিএ বছরে অনেক টাকা পায়। তারপরও মনপুরা লঞ্চ ঘাটে কাঁদামাটি মাড়িয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় হাজারও যাত্রীদের।
ইতোমধ্যে মনপুরা লঞ্চ ঘাটটি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রী সাধারণের দুর্ভোগের শেষ নেই।ঘূর্ণিঝড় শক্তির বিরুপ প্রভাবে উত্তাল মেঘনার আছরে পড়া ঢেউয়ের তান্ডবে লঞ্চ ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের তীব্র স্রোতে লঞ্চ ঘাটটি ভাঙ্গনের ফলে যাত্রীদের কষ্ট পোহাতে হচ্ছে। মেঘনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে লঞ্চে উঠা নামায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।লঞ্চে উঠা নামায় রাস্তাটি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ঘাটের অসাধু শ্রমিকরা যাত্রীদের সেবার নামে রমরমা ব্যবসা করছে। লঞ্চে মালামাল উঠা নামায় বেপরোয়া শ্রমিকরা যাত্রীদের থেকে ইচ্ছে মাফিক টাকা আদায় করছে। এছাড়া ঘাট এজাড়াদার বিআইডব্লিউটিএ কর্তৃক ৫ টাকা টিকেট মূল্যা নির্ধারন করা থাকলেও আদায় করছে ১০ টাকা করে ।জোয়ারে ডুবে যাওয়া হাত পাচেঁক পথ নৌকায় পাড়ি দিতে যাত্রীদের গুনতে হচ্ছে ২০ টাকা এতে করে যাত্রীদের অতিরিক্ত ৩০ টাকা গুনতে হচ্ছে ।এছাড়াও নাজুক অবস্থা মনপুরা দক্ষিণ সাকুচিয়া জনতা বাজার থেকে পাশের উপজেলা চরফ্যাশন বেতুয়া ঘাটে আসা যাওয়া করা লঞ্চ ঘাটের । প্রতিদিন এই ঘাট থেকে ফিটনেস বিহীন ২টি ট্রলার আসা যাওয়া করেন। লঞ্চগুলো দিনে ৪ বার করে এই পথে চলাচল করে ।
এই ঘাটে সরেজমিনে দেখা গেছে, পন্টুন না থাকায় প্রখর রোদে নদীর পাড়ে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা লঞ্চের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।লঞ্চ উঠতে যাত্রীদের আলাদা নৌকা করে লঞ্চে উঠতে হচ্ছে।যাত্রীপ্রতি ২০ টাকা ভাড়া নিয়ে নৌকা দিয়ে লঞ্চে উঠিয়ে দেয়। আবার যাত্রীরা ফেরার সময় একইভাবে ২০ টাকা ভাড়া নিয়ে নামিয়ে দেয়। ঘাট ইজারা তোলা হয় ১০ টাকা করে । এতে করে প্রতি যাত্রীর বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ৫০ টাকা।
অনুমোদনহীন স্পিডবোট, মালবাহী ট্রলার কিংবা জরাজীর্ণ সি-ট্রাকে করেই মনপুরাবাসী পাড়ি দেন উত্তাল মেঘনা নদী ।
মনপুরা–তজুমদ্দিন নৌপথে ‘এসটি শেখ কামাল’ নামে একটি সি-ট্রাক যাত্রি পারাপার করে । কিন্তু বর্ষা আসলে বেশিরভাগ সময় বন্ধ থাকে সি-ট্রাক এ পথে সি–ট্রাকই একমাত্র মনপুরার বৈধ নৌযান। ফলে ভোগান্তির শেষ নেই দ্বীপ উপজেলা মনপুরার দেড় লক্ষাধিক মানুষের। অনন্যোপায় হয়ে হাতের মুঠোয় জীবন নিয়ে অবৈধ ট্রলার বা স্পিডবোটে যাতায়াতের কাজ সারছে মনপুরাবাসী।।এতে করে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের ।
স্বাধীনতার ৭৪ বছর পরও মনপুরা দ্বীপের দেড় লাখ মানুষ পায়নি যাতায়াতের একটি নিরাপদ রুট। এমনকি ভাগ্যে জোটেনি একটি টেকসই স্টিমার ।
মনপুরা লঞ্চ ঘাটে একটি পল্টন দিয়ে পারাপারে সুযোগ পেলেও তার সামনে কোমর সমান কাঁদা পানি মাড়িয়ে যাত্রীদের উঠতে হয় ঢাকা গামী ও চরফ্যাশন গামী লঞ্চে।
স্থানীয় শিক্ষার্থীরা জানায়, উচ্চ শিক্ষার জন্য ঢাকার বিভিন্ন কলেজে পড়া শোনা করেন ।নৌপথ ছাড়া তাদের বিকল্প যাতায়াতের কোনো পথ নেই। কিন্তু নদীর মাঝখানে গিয়ে লঞ্চে ওঠানামায় চরম বিড়ম্বনায় পড়তে হয় নারী শিক্ষার্থীদের।
স্থানীয় বাসিন্দা করিমপ্রচ্ছদ বলেন,মেঘনা নদীতে পানি বাড়লে পল্টুন চলে যায় কোমড় সমান পানির নিচে ।এতে করে দুর্ভোগে পড়েন এলাকার রোগী, গর্ভবতী নারী ও বয়স্ক যাত্রীরা। তাদের লঞ্চে ওঠাতে হিমশিম খেতে হয় স্বজনদের। পন্টুন যদি রাস্তার সমান উঁচু হতো তাহলে এমন ভোগান্তি হতো না।

নাম প্রকাশে অনিশ্চুক এক নেতা বলেন ,মনপুরা থেকে যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এখানে কাদামাটি মাড়িয়ে অনুমোদনহীন নৌযান দিয়েই উত্তাল মেঘনা পাড়ি দিতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।তবে বিআইডব্লিউটিএ মনপুরা রুটে চলাচল করা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী নয়। মনপুরা লঞ্চ ঘাট ইজারা দিয়ে প্রতিদিন হাজার টাকার খাজনা আদায় করছে অথচ যাত্রী সেবার বেলায় তেমন উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায় না তাদের।
ঢাকাগামী যাত্রী ফরিদ বলেন, চাকরির সুবাদে প্রায় ঢাকা আসা যাওয়া করতে হয়। লঞ্চ ঘাটের রাস্তার দিকে তাকালে আর ঢাকা যেতে মন চায় না। ঢাকা থেকে আবার মনপুরা আসতে মনচয় না । কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এ পথে আমাদের বাধ্যতামূলক যেতে হয়।
মনপুরায় আগত পর্যটন রাব্বি বলেন, প্রকৃতিতে ভরপুর মনপুরা । এখানে অনেক পর্যটন আসতো । কিন্তু মনপুরার যাতায়েত ব্যবস্থা এত খারাপ না আসলে বুঝতে পাড়তাম না । এখানে ভোর রাতে ঘাটে নামিয়ে দেওয়া হয় । ঘাটে কোন আলো নেই এমনকি ঘাটের রাস্তার যে অবস্থা এখানে মানুষ চলার কোন উপযোগী নয়।
ভোগান্তির বিষয়টি উল্লেখ করে মনপুরার অনেকে বলেন, অনিরাপদ যাতায়াতের কারণে মনপুরা থেকে বের হওয়ার নাম করলে অনেকে উত্তাল ঢেউয়ের আশঙ্কায় অসুস্থ হয়ে পড়ছে। ছোট ট্রলারে যাত্রী বোঝাইয়ের কারণে ব্যবসায়ীদের মালবাহী ট্রলার ডুবে যাচ্ছে। উপজেলার জরুরি রোগীকে চিকিৎসা দিতে গিয়ে অনেক রোগী নৌযানেই মারা যাচ্ছে। নিরাপদ নৌযানের অভাবে উপজেলার দেড় লাখ মানুষ মনপুরায় বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে।
এ বিষয় ভোলা বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এখন বর্ষা মৌসুম তাই অতিরিক্ত জোয়ারে পানিতে ঘাট তলিয়ে যায়। আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

মনপুরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি জানান,সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ হচ্ছে ।মনপুরার যাতায়েত ব্যবস্থা উন্নিত করার চেষ্টা চলছে।


আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল