শিরোনাম
মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

মুক্তারপুর হাটে প্রতিদিন আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জমে উঠেছে ধলেশ্বরী নদীর তীরে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় তরমুজের হাট। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার তরমুজের পসরা বসে এখানকার আড়তগুলোতে। নদী ও সড়কপথে তরমুজ আসে এই হাটে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এখানে আড়াই কোটি টাকার তরমুজ বিক্রি হয়।


সরেজমিনে দেখা গেছে, ট্রলার ও ট্রাকে দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে তরমুজ আসছে মুক্তারপুরের আড়তে। তরমুজে সয়লাব ধলেশ্বরীর তীরের এই পাইকারি হাট। বিক্রেতাদের হাঁকডাকে সকাল থেকে জমে উঠছে বেচাকেনা। গরম ও রমজান কেন্দ্র করে বেড়েছে মৌসুমি এই ফলের চাহিদা। বিভিন্ন আকার অনুযায়ী প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।




খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, এবার তরমুজের দাম বেড়েছে। গতবারে যে তরমুজ কিনেছেন ৩০০ টাকায় এবার তা ৪০০ টাকায় কিনতে হচ্ছে। 


চাষিরা বলছেন, এ বছর তরমুজের ফলন ভালো হলেও সার, কীটনাশক, শ্রমিকমজুরি ও পরিবহন খরচ বেশি পড়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তা ক্রেতাদের নাগালের মধ্যেই আছে।



দিঘীরপাড় ইউনিয়ন থেকে তরমুজ কিনতে আসা খুচরা ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম  বলেন, ‌‘দাম যেমন বেশি, চাহিদাও বেশ। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আড়তদার ও পাইকাররাও বেশি দামে বিক্রি করছেন। প্রতি বছর ঝড়বৃষ্টিতে অনেক তরমুজ নষ্ট হয়। এবার তা হয়নি। তবে আমাদের মতো যারা এখান থেকে কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করেন, তাদের সীমিত লাভ হচ্ছে।’



এবার তরমুজের দাম বেশি উল্লেখ করে গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকার খুচরা ব্যবসায়ী মো. জামাল শেখ  বলেন, ‘গত বছর যেটি কিনেছিলাম ৮০-৯০ টাকায়, এবার সেটি ১২০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। যেটি ৩৫০ টাকায় কিনেছিলাম এবার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। যেমন কেনা তেমন আমাদের বিক্রি। গাড়ি ভাড়া দিয়ে ৫০০-৫৫০ টাকায় বিক্রি করতে হয়। তবে এবার তরমুজের মান ভালো।’ 


একই কথা বলেছেন টঙ্গীবাড়ীর খুচরা ব্যবসায়ী মো. সেলিম। তিনি বলেন, ‘গত বছর কম দাম হওয়ায় মানুষ স্বস্তিতে কিনতে পেরেছিল। এবার হিমশিম খেতে হচ্ছে। কারণ দাম একটু বেশি। কৃষকরা বেশি লাভ পাচ্ছেন। আমাদেরও ৮০-১০০ টাকা বেশি দামে কিনে একইভাবে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে রমজানের কারণে বিক্রি ভালো।’ 


পটুয়াখালীর গলাচিপা থেকে এই হাটে তরমুজ বিক্রি করতে এসেছেন কৃষক মো. কামরুল ইসলাম। তিনি  বলেন, ‘এবার মোটামুটি দাম ভালো। কিন্তু সার ও কীটনাশকের দাম গতবারের চেয়ে বেশি হওয়ায় উৎপাদন খরচ বেশি হয়েছে। পরিবহন খরচও বেড়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করত হচ্ছে।’



ভোলা থেকে ট্রাকে করে তরমুজ নিয়ে এই হাটে এসেছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘এবার ফলন ভালো হয়েছে। কিন্তু চাষাবাদে খরচ বেশি হয়েছে। এক কানি জমিতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। গড়ে চার হাজার পিস তরমুজ পেয়েছি। গত বছর ভোলা থেকে ট্রাকে করে তরমুজ আনতে ৩০ হাজার টাকায় লেগেছিল, এবার ৪৫ হাজার টাকা লেগেছে। এজন্য বেশি দামে বিক্রি করতে হয়। ৯-১০ কেজির তরমুজের শ ২১ থেকে ২৩ হাজার টাকায় আর ছোটগুলোর শ ছয়-সাত হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।’


মুক্তারপুরের আড়তদার মায়ের দোয়া ফল ভান্ডারের মালিক মো. মিনহাজ গাজী বলেন, ‘এখন পটুয়াখালী ও ভোলা থেকে আসছে তরমুজ। তবে পটুয়াখালীর তরমুজ প্রায় শেষের দিকে। ভোলারগুলোর আসতে শুরু করেছে। অন্যান্য বছরের চেয়ে এবার মান ভালো। খুব সুস্বাদু। কৃষকদের কাছ থেকে কিনে আমরা বড় তরমুজের পিস ৩৫০-৪০০, মাঝারি ২০০-২৫০ এবং ছোট ৬০-৭০ টাকায় বিক্রি করছি। প্রতিদিন মুক্তারপুর হাটে প্রায় আড়াই কোটি টাকার বিক্রি হয়। বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এসে নিয়ে যান।’



বাবুল ফল ভান্ডারের মালিক মো. বাবু দেওয়ান  বলেন, ‘মুক্তাপুর পুরাতন ফেরিঘাট হাটটি ঐতিহ্যবাহী। মৌসুমি ফলের দাম ভালো পাওয়া যায়। বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা আসেন। তবে গত বছরের তুলনায় এবার তরমুজ বেশি আসছে। আট-নয় কেজির ১০০ তরমুজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। প্রতিদিন ১০-১২ ট্রলার তরমুজ আসে। একেকটিতে ১০-১২ হাজার থাকে। ট্রাক আসে অন্তত ৫০টি। প্রতিদিন সকাল থেকে দুপুর ১টার মধ্যে পাইকারিতে তরমুজ বিক্রি শেষ হয়ে যায়। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে খুচরা বেচাকেনা। একটি ট্রাকের তরমুজের দাম হয় আট থেকে ১০ লাখ টাকা এবং একটি ট্রলারে থাকে প্রায় ২০-২৫ লাখ টাকার তরমুজ। সবমিলিয়ে এবার বেচাকেনা জমে উঠেছে। প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার বেচাকেনা হচ্ছে। সপ্তাহখানেক পর আরও বাড়বে বেচাকেনা।’


আরও খবর




মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন

মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার

স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে গিয়ে অভিযুক্তদের পেলেন না কর্মকর্তা

বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা