শিরোনাম
দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম


প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে প্রাথমিকভাবে চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার সময় এ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।


চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ গতকাল পূর্বকোণকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সেভাবে নির্বাচনের আয়োজন করা হবে।’ তিনি আরও বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।


নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সন্দ্বীপের উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এসব জটিলতার কারণে ইউনিয়ন দুটি বর্তমানে নির্বাচন উপযোগী নয়।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মিরসরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন রয়েছে। সবকটিতেই নির্বাচন অনুষ্ঠানের উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—করেরহাট, হিংগুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী।


সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন। সবকটিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—সৈয়দপুর, বাড়বকুণ্ড, মুরাদপুর, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি, ছলিমপুর ও বারৈয়াঢালা।


সন্দ্বীপ উপজেলায় ১৫টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বাকি ১৪টি ইউনিয়নে নির্বাচনের উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া।


হাটহাজারী উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন। সবকটিতেই নির্বাচনের উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর।


২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পরবর্তী সময়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং নিয়মিত অফিস না করার কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে নাগরিক সেবা কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।


চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে। এরপর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়।






আরও খবর




সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন