শিরোনাম
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি

 ঘর উচ্ছেদ না করলে গান পাউডার মেরে মাসুদ রানা ও তার সহযোগীরা ঘর জালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে এমন অভিযোগ এনে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন। মাসুদ রানা ও তার সহযোগীদের ভয়ে তারা অতি কষ্টে দিনযাপন করছেন এমন অভিযোগ তাদের। পুলিশ প্রশাসনের কাছে মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তাদের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ ২০ নারী বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। আমাদের মা ও খালারা ইসলামী অনুশাসনে চলাফেরা করতো। মামা সামসুল হক খলিফা ভুমি অফিসে চাকুরী করতেন। ওই সুযোগে তিনি তার চার বোনকে ওয়ারিশ বঞ্চিত করে তার নিজের নামে তার বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি ভুয়া রেকর্ড করে নেন। গত ৩০ বছর ধরে মামা ওই জমি একাই ভোগ দখল করছেন। এ জমি বিভিন্ন সময়ে দাবী করলে মামা না দিয়ে টালবাহানা শুরু করেছেন। কিন্তু ইতিমধ্যে মামা ও তিন খালা মারা যান। মামার ওয়ারিশদের সাথে জমি নিয়ে আলোচনা করতে তারা দিতে অপরগতা প্রকাশ করেন। নিরুপায় হয়ে আমাদের খালা জয়নব বিবি ২০১৬ সালে বরগুনা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। কিন্তু মামলার বাদী জয়নব বিবি মারা যান। ওই মামলায় এ বছর ৫ অক্টোবর আমাদের পক্ষে রায় হয়। রায় পেয়ে ওই জমিতে আমরা গত শুক্রবার ঘর নির্মাণ করেছি। ওই ঘরে আমরা বসাবাস করে আসছি। কিন্তু জমিতে ঘর নির্মাণ করায় ক্ষুব্দ হন প্রতিপক্ষ মাসুদ রানা, আবু জাফর, সাইফু, সানাউল্লাহ ও আফরোজা খানম পারুলসহ তাদের লোকজন। তারা আমাদের নানাভাবে হয়রানী করে আসছে। তারা আমাদের গান পাউডার দিয়ে ঘর জালিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা শিশু-সন্তানদের নিয়ে ওই ঘরে বসবাস করছি। তারা আরো বলেন, মাসুদ রানা এই জমির কেউ নন কিন্তু তিনি আফরোজা খানম পারুলের পক্ষ নিয়ে আমাদের মেরে ফেলের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। তারা আরো বলেন, আমরা আমাদের জমিতে ঘর নির্মাণ করেছি কিন্তু আফরোজা খানম পারুল ক্ষুব্দ হয়ে আমাদের বিরুদ্ধে ভুমি প্রতিরোধ আইনে হয়রানী করতে মিথ্যা মামলা দায়ের করেছেন। দ্রুত মাসুদ রানা ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী তাদের। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জান্নাতি আক্তার, লামিয়া, রানী বেগম, আবুল বাশার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ খোকন ও ফারুক হাওলাদার প্রমুখ।

 সুমাইয়া নামের এক নারী বলেন, রাস্তায় দেখা হলেই মাসুদ রানা আমাকে নানাভাবে কটুক্তিমুলক কথা বলে এবং বেশী বাড়াবাড়ি করলে আমার বাচ্চাকে অপহরণ করবে। আমি ও আমার সন্তান নিয়ে খুব ভয়ে আছি। 

এ বিষয়ে মাসুদ রানা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমির কোন ওয়ারিশ নই , আমি কেন তাদের হয়রানী করতে যাব? আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। 

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে নিয়ে আদালতের আদেশে থানায় মামলা তদান্তাধিন আছে। তারপরও হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর




লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত