শিরোনাম
লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতক‌াল বিকেলে মাদানীনগর মাদ্রাসাসংলগ্ন গ্রীন গার্ডেন অডিটরিয়ামে আয়োজিত জেলা ও নগর সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

নবগঠিত জেলা কমিটিতে হাফেজ সোহেল সরকারকে সভাপতি, হাফেজ রুহুল আমীনকে সহসভাপতি ও হাফেজ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

অন্যদিকে মহানগর কমিটিতে মাওলানা আব্দুর রশীদকে সভাপতি, মুহাম্মাদ আবুল বাশারকে সহসভাপতি, মুহাম্মাদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মাদ ওমর ফারুককে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পীর সাহেব চরমোনাই। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রশীদ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলন কাজ করছে। যুবসমাজ একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারলে দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।

তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। সততা, আমানতদারি ও মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে শিক্ষিত, দক্ষ ও সৎ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে দাঁড়াতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগের সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আগুন সন্ত্রাস ও মব সৃষ্টির মাধ্যমে শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে যুব আন্দোলনের দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনের শেষ পর্যায়ে পীর সাহেব চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৭-২৮ সেশনের জেলা ও মহানগর কমিটির নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।



আরও খবর




ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার