শিরোনাম
দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)


আনোয়ারা-পটিয়া মহাসড়কের জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তিন কিলোমিটার সড়কে ২৭টি বাঁক, এর মধ্যে ছয়টি ‘আন্ধা’ বাঁক নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, জয়কালী বাজার থেকে ছত্তারহাট পর্যন্ত সড়কের বিভিন্ন বাঁকের পাশে জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলছে। এসব ঝোপঝাড়ের কারণে বাঁকে দাঁড়িয়ে থাকা চালকেরা বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পেতেন না। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। জঙ্গল পরিষ্কারের ফলে দৃষ্টিসীমা বাড়বে এবং যানবাহন চলাচল আরও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা।


স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বাঁকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে অপরিচিত চালকেরা এসব বাঁকে বেশি বিপাকে পড়েন। সংবাদ প্রকাশের পর জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তবে শুধু জঙ্গল পরিষ্কার নয়, ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন স্থাপনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারেরও দাবি জানিয়েছেন তাঁরা।


এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর আশপাশে জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ বাঁকের আশপাশ পরিষ্কার করা হবে। পাশাপাশি যেসব স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড ও সংকেতচিহ্ন নেই, সেসব স্থানে প্রয়োজনীয় সংকেতচিহ্ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে যানবাহন চলাচল নিরাপদ করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


স্থানীয়দের প্রত্যাশা, জঙ্গল পরিষ্কারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁকগুলো চিহ্নিত করে স্থায়ীভাবে নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। এতে প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের চলাচল আরও নিরাপদ হবে।



আরও খবর




সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন