
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে দারোরা ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আমান উল্লাহ পারভেজ দারোরা ইউনিয়ন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দারোরা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ রয়েছে, নিষিদ্ধ এই নেতা শেখ হাসিনার প্রত্যাবর্তনের খবরে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরিকল্পনা করছিলেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বুধবার কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























