
মো: ইয়াছিন সরকার মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রহিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২০ জুন ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রহিম কামাল্লা ইউনিয়নের রাজনগর উত্তরপাড়ার নানু মিয়ার ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই সুমন তালুকদার ও এএসআই মোঃ মহসিন আলমসহ সঙ্গীয় ফোর্স শনিবার রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজনগর স্কুলগামী প্রধান সড়কের উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দখল হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় মোঃ রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



























