শিরোনাম
চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মঙ্গলবার ০৯ জুন ২০২৬
মঙ্গলবার ০৯ জুন ২০২৬
দলের জিরো টলারেন্স নীতি শর্তেও

নানা ‘অপরাধে’ জড়িয়ে পড়ছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে দুই মাস পেরিয়ে গেল। গণ-অভ্যুত্থানের আগে দীর্ঘ ১৭ বছর নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এই পরিবর্তিত সময়ে রাজনীতি করতে গিয়ে নানা বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের এক শ্রেণির নেতারা।


তবে, এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে বিএনপির নীতি নির্ধারকদের। যখন যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে সঙ্গে-সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত দলের নেতাদের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন দেখা যাচ্ছে বিএনপিতে।


বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, দখল, হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর ও দখল, বিতর্কিত ব্যবসায়ীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে এবং দলের নীতি ও শৃঙ্খলা পরিস্থিতি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে সারা দেশে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সূত্র বলছে, চাঁদাবাজি, দখলবাজি এবং নিজেদের মধ্যে খুনাখুনিতে জড়িয়ে পড়ার অভিযোগে এই তিন সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কাউকে-কাউকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনেক জায়গায় অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংগঠনের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। যেমন চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের আহ্বায়ক (বহিষ্কৃত) ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে মামলা করা হয়।


বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ২৩ জন নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫২৩ জনকে কারণ দর্শানোর নেটিশ, ৪৩৭ জনকে বহিষ্কার, ২৪ জনের পদ স্থগিত, ৩৫ জনকে সতর্ক এবং ৪ জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।



বিএনপি নেতারা বলছেন, দলটির কেন্দ্রীয় প্রায় ১৫ জনের মতো নেতার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ অপেক্ষাকৃত হালকা তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।




বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে বিতর্কিত ব্যবসায়ী গাড়ি ব্যবহার এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে আরেক বিতর্কিত সোনা ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ওই দুই জনকে শোকজ করা হয়।


চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব উদ্দিন খোকন ও কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম রেজা হাবিবের বিরুদ্ধে দলীয় নির্দেশনা উপেক্ষা করে নিজ-নিজ সংসদীয় এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগে শোকজ করা হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গণমাধ্যমকে হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে শোকজের পাশাপাশি পদাবনতি দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।


বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের (বাবুল) অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং এক কর্মী খুনের ঘটনায় এই দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়। যদিও শামা ওবায়েদকে নিয়মিত দলের কূটনৈতিক বৈঠকে অংশ নিতে দেখা যায়। পদ স্থগিত হওয়ার পর কেন কীভাবে তিনি বৈঠকে অংশ এই নিচ্ছেন— এই নিয়ে বিএনপির একটা অংশের অসন্তোষ রয়েছে। দখলবাজির অভিযোগে বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করা হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল আলম নীরব—এই দুই নেতার নেতৃত্বে গত আড়াই মাস আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি দেওয়া হয়। কিন্তু নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি আর আমিনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে দলের আরেক নেতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। যার পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বাধীন মহানগর উত্তর কমিটি ভেঙে দেওয়া হয়।


ঝুট ব্যবসার কাজ নিজ দলের নেতাকর্মীদের পাইয়ে দিতে সুপারিশের অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির নাম ব্যবহার করে এই কাজ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয় দলের পক্ষ থেকে।


বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের বিলাসবহুল গাড়ি সরানোর ঘটনার অভিযোগ উঠলে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়াকে শোকজ করা হয়। কিন্তু শোকজের জবাব সন্তুষ্ট না হওয়া ওই কমিটি বিলুপ্ত করে দেয় বিএনপি।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী বলেন, ‘অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর। অপকর্মে যুক্ত হয়ে কেউ ছাড় পাচ্ছে না, পাবে না।’


তিনি বলেন, ‘দলের সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যত গুরুত্বপূর্ণ নেতাই হোন না কেন, কেউ অনিয়মে জড়ালে ছাড় নেই।’


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “৫ আগস্টের পর থেকে সারাদেশে দখল, চাঁদাবাজি কিংবা বিভিন্ন স্থানীয় ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে বিএনপির এক শ্রেণির অসাধু নেতার বিরুদ্ধে। দল তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যার পরিপ্রেক্ষিতে ধীরে-ধীরে অভিযোগের মাত্রা কমে আসছে। কিন্তু এ ধরনের ঘটনায় বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।’


তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ শূন্যে নামিয়ে আনতে হবে। না হলে তার প্রভাব পড়বে ভোটে। একটি রাজনৈতিক দল, যারা একসময় বিএনপির জোটে ছিল, তারা নিজেরাও দখলের অভিযোগ এনে ভোটে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


“তারা যেন এই সুযোগ নিতে না পারে তার জন্য অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপিকে এখন থেকে আরও শক্ত অবস্থানে যেতে হবে” বলে মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির নেতা।



নিজেদের মধ্যে খুনাখুনি


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুরে সংঘর্ষে ছাত্রদলের জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্রাবণ (৩০) চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর মারা যান। তার আগে ৬ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক (৬০)। 


২১ আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কবির ভুঁইয়া (৫৫) নামে একজন নিহত হন।


এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষ গত কয়েকদিনে চাঁদপুরে কমপক্ষে ৫০ জন, নওগাঁয় কমপক্ষে ২০ জন, জামালপুরে কমপক্ষে ৩০ জন, কুষ্টিয়ায় কমপক্ষে ১০ জন, কুমিল্লায় কমপক্ষে ৫ জন, নীলফামারীতে কমপক্ষে ১০ জন এবং গাজীপুরে কমপক্ষে ১০ আহত হওয়ার খবর প্রকাশ হয় গণমাধ্যমে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার জন্য যার বিরুদ্ধে অভিযোগ আসছে সঙ্গে-সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও-কোথাও মামলা পর্যন্ত করা হয়েছে। আগামীতেও এটি অব্যাহত থাকবে।’


দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “কেন্দ্রীয় নেতাদের কার বিরুদ্ধে কি অভিযোগ, সেটা আমি জানি না। তবে, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।’


আরও খবর




চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল

ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান

আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

সরকারি টাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ, প্রকৌশলী বললেন ‘মারামারি করে কাজ বন্ধ করব নাকি!

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক মামলায় এক আসামী আটক

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নোয়াখালীতে বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী যুবক

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই


এই সম্পর্কিত আরও খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

হাতেকলমে ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

ছোটদের এনসিপির বড় হওয়ার চেষ্টা