শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মঙ্গলবার ১৬ জুন ২০২৬

নির্দেশনার ৯ মাস: পুঠিয়ার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেউ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান, সহকারী প্রকৌশলী ও (ভারপ্রাপ্ত) পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ শহিদুল আলম এবং হিসাব রক্ষক মাসুদ রানার বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরকারি তদন্তে প্রমাণিত হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে স্থানীয় সরকার বিভাগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে।

পৌরসভা ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম কর্তৃক দাখিল করা লিখিত অভিযোগের ভিত্তিতেই বিষয়টি প্রথম জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগে পৌরসভার উন্নয়ন প্রকল্প (এডিপি) ও নিজস্ব রাজস্ব তহবিল থেকে অর্থ আত্মসাৎ, ভুয়া পিআইসি গঠন, কাজ না করেই বিল উত্তোলন এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২০২৪ সালের (১৮ জুলাই) জারি করা এক স্মারকে পুঠিয়া পৌরসভার মেয়র মোঃ আল মামুন খান এবং ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোঃ শহিদুল আলমের বিরুদ্ধে আনা ১৪টি গুরুতর অভিযোগ সরেজমিন তদন্তের নির্দেশ দেয়। অভিযোগে পৌরসভার উন্নয়ন (এডিপি) তহবিল ও নিজস্ব রাজস্ব তহবিলের অর্থ পিআইসি গঠন, ভুয়া বিল-ভাউচার এবং কাগুজে কাজ দেখিয়ে আত্মসাৎ করার কথা উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২০২৫ সালের (২৮) জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার বিভাগে একটি পত্র প্রেরণ করা হয়।

ওই পত্রের আলোকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় পরিচালিত সরকারি তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্ত প্রতিবেদনে সাবেক মেয়র মোঃ আল মামুন খান, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোঃ শহিদুল আলম এবং হিসাব রক্ষক মোঃ মাসুদ রানার বিরুদ্ধে পৌরসভার এডিপি ও নিজস্ব রাজস্ব তহবিল থেকে পিআইসি’র নামে অর্থ আত্মসাৎ, কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া বিল-ভাউচার তৈরি ও হিসাব জালিয়াতিসহ মোট ১৪টি অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ বিধি মোতাবেক গত ২০২৫ সালের (২৭ এপ্রিল) জারি করা এক সরকারি স্মারকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে।

তবে বিস্ময়কর হলেও সত্য, সরকারি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকে বরখাস্ত করা হয়নি, কোনো বিভাগীয় কার্যক্রম শুরু হয়নি এবং কোনো ফৌজদারি মামলাও দায়ের করা হয়নি।

পৌরসভা ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্তদের একটি শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাববলয় রয়েছে। সেই ক্ষমতার নেটওয়ার্কের কারণেই তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

অভিযোগ রয়েছে, প্রশাসনের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিষয়টি ঝুলিয়ে রেখে সময়ক্ষেপণ করছে, যাতে ধীরে ধীরে ঘটনাটি জনদৃষ্টির আড়ালে চলে যায় এবং পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া যায়।

সরকারি তদন্তের ফল প্রকাশের পরও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় পুঠিয়া পৌরসভার সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

অনেকেই আশঙ্কা করছেন, এভাবে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে পৌরসভার উন্নয়ন প্রকল্প ও রাজস্ব তহবিল আরও বেশি দুর্নীতি ও লুটপাটের ঝুঁকিতে পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সচেতন নাগরিক বলেন, সরকারি তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও যদি কোনো শাস্তি না হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ কোথায়?

এদিকে সরকারি নির্দেশনা জারি থাকা সত্ত্বেও কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—এই প্রশ্ন এখন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার বিভাগ পর্যন্ত সর্বত্র ঘুরপাক খাচ্ছে। সংশ্লিষ্ট মহলের নীরবতায় জনমনে তৈরি হয়েছে গভীর সন্দেহ, আদৌ এই দুর্নীতির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কি না।

স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পুরো বিষয়টি উচ্চপর্যায়ের নজরদারিতে আনা হোক।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোঃ শহিদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে হিসাব রক্ষক মাসুদ রানার মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা তিনি সরকারি তদন্তকে মিথ্যা দাবি করে বলেন তিনি এ ঘটনার সাথে জড়িত ছিলেন না।

সাবেক মেয়র আল মামুন খানের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান