শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন প্রশ্নে আরও হার্ডলাইনে যাচ্ছে বিএনপি?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৮ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আঞ্চলিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিষ্ক্রিয় অবস্থানহেতু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন প্রশ্নে নিজেদের অবস্থান জোরাল করছে। গত কয়েকদিনে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্যে এমনি আভাস মিলেছে।


সবশেষ গতকাল খুলনায় এক অনুষ্ঠানে বেশ কড়া ভাষায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগসহ দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তুলেছেন।


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনার নেতৃত্বে গণ-অভ্যুত্থান পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এ জায়গায় দেখতে চাইব। এখন মানুষ আপনার সরকারকে বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা, আবার এনসিপি সংগঠন করেন। অফিশিয়ালি করেন না, কিন্তু সবাই সবকিছু জানে। ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে এনসিপি মার্কা সেই দুজনকে পদত্যাগ করতে বলেন। যদি তারা পদত্যাগ না করেন, আপনি বিদায় করুন।’


প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এ দেশের জনগণ যমুনামুখী লংমার্চ করুক? হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ড. ইউনূস সাহেব, আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সম্মানিতজন। আপনি সম্মানের সঙ্গে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যে কথা আপনি আমাদের দিয়েছিলেন। সংস্কার এবং বিচার একটি চলমান প্রক্রিয়া। যারাই সরকারে আসুক, এটি চালু থাকবে। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে দেশের গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করবেন না।’


জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে ঘোরতর আপত্তি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘একজন বিদেশী নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেলজ্ঞান নাই? একজন বিদেশী নাগরিকের কাছে সেনাবাহিনী নিরাপত্তাসংক্রান্ত রিপোর্ট দেবে কীভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি।’


অপরদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত এক সপ্তাহে একাধিক অনুষ্ঠানে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় রাখাইনের জন্য করিডর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, এটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। জনগণ এই সরকারকে এমন দায়িত্ব দেয়নি।


অনুরূপভাবে, বিএমপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ নির্বাচনের অভিন্ন দাবিতে সোচ্চার থেকেছেন। বিএনপি নেতাদের বক্তব্যে এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে যে, দলটি নির্বাচনের দাবিতে অপেক্ষাকৃত নরমপন্থা থেকে বেরিয়ে আরও কঠোর অবস্থানে যাচ্ছে।


বিশেষ করে, সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু ও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপি সংঘর্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অনিরপেক্ষ অবস্থান বিএনপির ক্ষোভ ও অবিশ্বাসকে ক্রমাগত বাড়িয়েই তুলেছে। এক সময়ের রাজনৈতিক ও নির্বাচনী জোটের মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক এক রকম সাপেনেউলে রূপ নিচ্ছে। বিএনপি নেতা হাবিবুর রহমান বলেই ফেলেছেন যে, ‘জামায়াত-শিবির মোনাফেক। এদের পেছনে নামাজ হবে না।’


অন্যদিকে, রাজনীতির মাঠে কার্যত কোণঠাসা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সমমনা বাম রাজনৈতিক দলগুলির সঙ্গে বিএনপির সরাসরি ঐক্য স্থাপিত না হলেও নির্বাচন প্রশ্নে তাদের অভিন্ন অবস্থান রয়েছে। তার মানে সামনে নির্বাচন ইস্যুতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হলে বিএনপি অপরাপর দলগুলির সমর্থন স্বাভাবিকভাবেই লাভ করবে।


অবস্থাদৃষ্টে এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামী কয়েক সপ্তাহে দেশের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়বে। এতে সংকটে থাকা দেশের অর্থনীতি ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন প্রশ্নে রাজনৈতিক সংকটের সমাধান না হলে অনেক বিশ্লেষকের মতে, দেশ এক অনিশ্চত গন্তব্যের দিকে যাত্রা করবে।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব