
মো:সোহানুর রহমান স্টাফ রিপোর্টারঃ পীরগাছার কান্দি নিজপাড়া গ্রামে প্রেম করে বিয়ে করায় নুপুরকে পিটিয়ে হত্যা করে আপন ভাই-ভাবী। অবশেষে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেয়ে হত্যাকারী আপন ভাই খালিদ হাসান মিলু (২৫) ও ভাবী দিলরুবা আক্তার দিসাকে গ্রেফতার করেছে পীরগাছা থানার পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আহাদ আলী বাদি হয়ে নির্যাতন করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন।




























