
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে এতিম, হাফেজ ও শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে এতিম, হাফেজ ও শিশুদের উপস্থিতিতে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক প্রজ্ঞা এবং পঞ্চগড়ের উন্নয়নে অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।এ সময় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক,সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুর ইসলাম ডাবলু,সদস্য সচিব শামিম ইসলাম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





























