
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা থানার ভেলাপুকুরি গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ ক্ষিতিশ চন্দ্র রায় নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ক্ষিতিশ চন্দ্র রায় ওই গ্রামের মৃত নব কুমারের পুত্র বলে জানা গেছে। বোদা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে এসআই তৌহিদুল ইসলাম, এসআই তপন ও এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি টিম ক্ষিতিশের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, অভিযান শুরুর সময় ক্ষিতিশের সঙ্গে থাকা ৩-৪ জন সহযোগী দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ব্যক্তিরাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। তাদের গ্রেপ্তারে থানায় অভিযান অব্যাহত রয়েছে। এঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।





























