শিরোনাম
পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১১ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


নীলফামারী প্রতিনিধি 

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক বাজার সম্প্রসারণ, কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ সেমিনারে তৈরি পোশাকশিল্পের পাশাপাশি ব্যবসা ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।


মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ফ্রম বাংলাদেশ'স গার্মেন্টস ইন্ডাস্ট্রি টু দ্য গ্লোবাল মার্কেট: নিউ হরাইজনস অব ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাব। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসাইন মজুমদার, পিএসসি। 


মূল বক্তা হিসেবে আলোচনা করেন আহাভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার জাহান। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।


সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, ব্যবসা ব্যবস্থাপনা এবং এ খাতের বিভিন্ন পেশাগত সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিষয়ে স্নাতকদের কর্মক্ষেত্রের সম্ভাবনাও তুলে ধরা হয়। আলোচনায় আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ, ব্যয় বিশ্লেষণ ও পরিচালন ব্যবস্থাপনা, নিরীক্ষা ও সুশাসন, ডিজিটাল প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ, বাণিজ্যিক কার্যক্রম এবং টেকসই উন্নয়ন ও পরিবেশগত-সামাজিক-প্রাতিষ্ঠানিক সুশাসনের মতো ক্ষেত্রগুলোতে ক্যারিয়ার গড়ার সুযোগের বিষয়টি গুরুত্ব পায়। 


এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালিটি বের করা হয়।


হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জন এবং হিসাববিজ্ঞান পেশার গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়ক হয়।


আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোকচিত্র ধারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নিবে। পরে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হবে। 


আরও খবর




পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু


এই সম্পর্কিত আরও খবর

তারাগঞ্জে ইলেকট্রিক বাইক EZ GO কোম্পানির শোরুম উদ্বোধন

সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংবাদ প্রকাশের পর জয়কালী-ছত্তারহাট সড়কে জঙ্গল পরিষ্কারের কাজ শুরু

১০০ শয্যার নড়াইল সদর হাসপাতালে ৩২২ রোগীর ভিড়: চিকিৎসক ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা

মিষ্টির দোকানে প্রতিদিন পাখির মেলা, খাবার খেতে আসে হাজারো ময়না-কাক

প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন

দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন

উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত