শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, ১৩ দিনেও মেলেনি কোন সুরাহা

প্রকাশিত:শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার : রংপুরের পীরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে বিয়ের দাবিতে এক তরুণীর অনশন শুরু করার ১৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। প্রেমিকের কোনো খোঁজ নেই, নেই বিয়ের বিষয়ে পরিবারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো অগ্রগতি। এতে করে এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ আরও বেড়েছে। অনশনরত তরুণীর নাম রেহেনা পারভীন সাথী। তিনি খালাশপীর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকের বাড়ির সামনে দীর্ঘদিন ধরে অনশন চলায় প্রতিদিনই তাকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমছে।ভুক্তভোগী তরুণী জানান, প্রায় ছয় মাস আগে পার্শ্ববর্তী মাগুরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেজবাহুল ইসলাম নিলয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাসের মাধ্যমে সম্পর্কটি গভীর হয়। তবে সম্প্রতি হঠাৎ করেই মেজবাহুল ইসলাম নিলয় তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তীতে রেহেনা পারভীন সাথী জানতে পারেন, তার প্রেমিকের পরিবার অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এ খবর পাওয়ার পর বিয়ের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেন তিনি। তার দাবি, প্রেম ও বিয়ের প্রতিশ্রুতির পক্ষে তার কাছে একাধিক প্রমাণ রয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। তরুণীর অভিযোগ, অনশন শুরুর কয়েক ঘণ্টা পর মেজবাহুল ইসলাম নিলয়ের পরিবারের সদস্যরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ফোনে থাকা গুরুত্বপূর্ণ বার্তা ও ছবি মুছে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, মেজবাহুল ইসলাম নিলয়ের বড় ভাই দাবি করেন, তাদের পরিবার এই প্রেমের সম্পর্কের বিষয়টি বিশ্বাস করে না। তিনি বলেন, “আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সে কোনোভাবেই ওই মেয়েকে বিয়ে করতে রাজি নয়।” এ ঘটনার ১৩ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এখনো মেজবাহুল ইসলাম নিলয়ের কোনো দেখা নেই এবং বিয়ের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা রাহেদ মিয়া পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, তিনি অভিযোগটি সম্পর্কে নিশ্চিত নন। বর্তমানে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে থানায় ব্যস্ততা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



আরও খবর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬





প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন