শিরোনাম
আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রস্তুত জামায়াত, মাঠে সক্রিয় সম্ভাব্য প্রার্থীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আলোচনা জোরালো হওয়ার পরই মাঠের প্রস্তুতি গুছিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে দেশের অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক  কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছেন। দলীয় সূত্র বলছেন, কেন্দ্রীয়ভাবে যাচাইবাছাই শেষে খুব শিগগিরই চূড়ান্ত প্রার্থী তালিকা অনুমোদন দেওয়া হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবার কঠোর অবস্থানে রয়েছে জামায়াত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। তবে স্থানীয় বাস্তবতা বিবেচনায় উপজেলা পর্যায়ে শরিক বা সমমনা রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার সুযোগ রাখা হয়েছে।


জামায়াতের একাধিক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্থানীয় সরকার নির্বাচনকে দলটি তৃণমূলের সাংগঠনিক শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছে। তাই কয়েক মাস ধরেই জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাংগঠনিক মূল্যায়ন চলছে। কোথায় কে সবচেয়ে গ্রহণযোগ্য, কার জনসম্পৃক্ততা বেশি এবং কার সাংগঠনিক দক্ষতা রয়েছে এসব বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নতুন মুখকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত করার আগে প্রত্যেক প্রার্থীর সাংগঠনিক অতীত, ব্যক্তিগত ভাবমূর্তি, জনগ্রহণযোগ্যতা, আর্থিক স্বচ্ছতা এবং দলের প্রতি আনুগত্যের বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে। তৃণমূলের মতামতও নেওয়া হচ্ছে। দলীয় নীতিনির্ধারকদের মতে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সাংগঠনিক পদ নয়, জনগণের কাছে গ্রহণযোগ্যতাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিদ্রোহী প্রার্থীর বিষয়ে আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে জামায়াত। দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা বলছেন, একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার পর অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তা দলের শৃঙ্খলাভঙ্গের শামিল হবে। এ ধরনের ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের এ বিষয়ে লিখিত ও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় উপজেলা পর্যায়ে সমমনা বা শরিক দলের সঙ্গে সমঝোতার সুযোগ রাখা হয়েছে। দলীয় নেতারা বলছেন, যেখানে প্রয়োজন হবে সেখানে আলোচনার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নেওয়া হতে পারে। এর লক্ষ্য হবে সরকারবিরোধী ভোটের বিভাজন রোধ করা এবং স্থানীয়ভাবে শক্তিশালী প্রার্থীকে সমর্থন দেওয়া। প্রাথমিকভাবে উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতারা সমঝোতা করবেন, পরে এটা কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত করা হবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রস্তুত জামায়াত। আমাদের প্রার্থীও প্রায় চূড়ান্ত। এখন সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পদধারী কারও অংশগ্রহণের সুযোগ নেই। কেউ নির্বাচন করতে চাইলেও জনগণ মেনে নেবে না।’ তিনি উল্লেখ করেন, ‘অতীতে জাতীয় নির্বাচনে জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সব দলই আলাদাভাবে অংশ নেবে। তাই সিটি করপোরশনসহ স্থানীয় সরকার নির্বাচনে আমরাও এবার এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। কেন্দ্রীয়ভাবে শরিক দলগুলোর সঙ্গে কোনো সমঝোতা হবে না। উপজেলা ও পৌরসভা পর্যায়ে শরিক দলগুলোর সঙ্গে স্থানীয় নেতারা সমঝোতা করে নির্বাচন করতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।’



আরও খবর




আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব